ময়মনসিংহের নান্দাইলে আম গাছে ঝুলন্ত অবস্থায় মো. জুনায়েদ মিয়া (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর ব্যাপারীবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জুনায়েদ মিয়া কাদিরপুর গ্রামের আবুল ইসলামের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জুনায়েদ মিয়া মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া করে ঘরে শুয়ে পড়েন। সকালে ছোট শিশুরা আম কুড়াতে গিয়ে দেখে জুনায়েদ গাছের সঙ্গে ঝুলছে। এসময় শিশুরা চিৎকার দেয়। এতে আশপাশের মানুষ জড়ো হয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।নিহতের পিতা আবুল ইসলাম বলেন, গতরাতে জুনায়েদ তার রুমে এসে শুইছে। আমরাও ঘুমাইয়া পরছি। তার মা ছিল নানির বাড়িতে। পরে কোনসময় ঘটনা ঘটছে জানিনা।চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, জুনায়েদ খুবই শান্তশিষ্ট ছিল। বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল। হঠাৎ করে এমনটা কেন হয়েছে বলা যাচ্ছে না।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন  বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল
ফরিদপুরে শরীফ ওসমান হাদী স্মরণে খেলাফত মজলিসের দোয়া মাহফিল

ফরিদপুরের সদরপুরে শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে Read more

শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!
শাহজালাল বিমানবন্দরে লাগেজ চুরি যেন থামছেই না!

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়া, লাগেজ ভাঙা এবং লাগেজ পেতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগাসহ নানা ধরনের Read more

আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা
আবহাওয়ার ঝুঁকি কাটিয়ে লিচু বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমি ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় এবং  Read more

ঢাকার বাতাস আজও ‘সহনীয়’
ঢাকার বাতাস আজও ‘সহনীয়’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ ৪৫তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৬৪ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ
উন্নয়নের নেশায় এলজিইডি ছিনিয়ে নিচ্ছে সাতকানিয়ার সবুজ

চট্টগ্রামের দক্ষিণের জনবহুল উপজেলা সাতকানিয়া। চারপাশে পাহাড়, নদী আর শত শত গাছের ছায়ায় ঘেরা এই অঞ্চলের মানুষ প্রকৃতিপ্রেমী হিসেবেই পরিচিত। Read more

ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান
ইসরাইলের শতাধিক শহরে একযোগে হামলা চালাল হিজবুল্লাহ-ইরান

ইরানে মার্কিন-ইসরাইলি হামলার ৩০তম দিনে পাল্টা আক্রমণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে তেহরান। এতে যুক্ত হয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহও। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন