জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, উপদেষ্টা প্যানেলে থাকা বিএনপিপন্থি ৩ উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করা হবে। বুধবার (২১ মে) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এই বক্তব্য দেন।আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সমালোচনা করে নাসির উদ্দীন পাটোয়ারী বলেন,  উপদেষ্টাদের মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে তাদের পদত্যাগ করাতে বাধ্য হবো। বাংলাদেশের অর্থনীতি গুড়িয়ে দিতে পরিকল্পনা উপদেষ্টা  ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও অর্থ উপদেষ্টা  সালেহউদ্দিন আহমেদ কাজ করছেন। আইন মন্ত্রণালয় গুড়িয়ে দিতে আইন উপদেষ্টা  আসিফ নজরুল কাজ করছেন। তিনি বলেন, আসিফ নজরুল-সালেহউদ্দিন আহমেদের পদত্যাগ চাইতে বাধ্য হবো। জনগণ যেভাবে ছুড়ে ফেলেছে আপনাদের ছুড়ে ফেলা হবে। ইসি পুনর্গঠন ছাড়া এনসিপি কোনো ভোট করতে দেবে না।  ইসি বিএনপির দলীয় কার্যালয় হিসেবে কাজ করছে। রক্তের ম্যানডেট নিয়ে বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইসিকে আগে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিতে হবে। বিভিন্ন জায়গায় দালাল চক্র দখল করছে। উপদেষ্টা প‌্যানেল থেকে বিএনপিপন্থিদের বের করে দেন। আমরা দেখতে চাই। বিএনপি লাশের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের টাকায় বিএনপি বড় বড় কথা বলে। আওয়ামী লীগের টাকায় বিএনপি নগর ভবন বন্ধ করছে। বাংলাদেশে মুজিবীয় সংবিধান চলবে না।নাসির উদ্দীন পাটোয়ারী বলেন,  সালেহউদ্দিন আপনি ভারতের দালাল হয়ে গেছেন।  দেশ ধ্বংস করছেন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে না। সালেহউদ্দিন ভারতের প্রেসক্রিপশনে কাজ করছে।আইন উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আসিফ নজরুল জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা করছে। জনগণের রক্তের সঙ্গে তিনি বেইমানি করছেন। জুলাই ঘোষণাপত্র  না দিলে আপনি দেশে থাকতে পারবেন না। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ
২৩ বছর পার হলেও ‘ভূত’ ছবির সেই ফ্ল্যাট এখনো পরিত্যক্ত, থাকতে চান না কেউ

জনপ্রিয় বলিউডের হরর চলচ্চিত্র ‘ভূত’ মুক্তির দুই দশকের বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু ছবিটির শুটিং হওয়া একটি ফ্ল্যাট এখনো খালি Read more

৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
৩৬৮ হজযাত্রীর বাড়ি ভাড়া করেনি, ৯ এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়

এ বছর বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। হজ পালনের ক্ষেত্রে সৌদিতে হজযাত্রীদের থাকা ও পরিবহনের Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। Read more

জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন
জাজিরায় বোমা বিস্ফোরণে নিহত একজন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পুলিশ দুইজন সন্দেহভাজনকে আটক করেছে। ঘটনার বিষয়ে Read more

কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত
কাতারে হামলার প্রতিবাদে ইসরাইলকে নিষিদ্ধ করল আমিরাত

কাতারে ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার প্রতিক্রিয়ায় আসন্ন দুবাই এয়ার শোতে ইসরাইলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।  মিডল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন