জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করেছেন রেলওয়ে পুলিশ।বুধবার (২১ মে) সকালে পৌরসভার মুলবাড়ী তালুকদার বাড়ী রেলক্রসিং সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত যুবকের বয়স হবে আনুমানিক ৪০ বছর।পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টোগ্রামগামী মেইল ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। সকাল বেলায় পথচারীরা ছিন্নভিন্ন কাটা দেহ দেখতে পুলিশ খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যান। তবে ঐ যুবকের নাম পরিচয় কেউ সনাক্ত করতে পারেনি।এঘটনায় স্থানীয়রা ধারণা করছেন, হয়ত ঐ যুবকটির মাথায় কোন সমস্যা ছিলো। রাত ৪টার দিকে যুবকের রেললাইনে কি কাজ থাকতে পারে।এ বিষয়ে জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই ছাইফুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় পাওয়া যায়নি, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে ভবঘুরে পাগল হবে। সুরাতহাল করে লাশ হাসপাতালে প্রেরন করা হবে। পরিচয় উদ্ধারের জন্য পিবিআই এর মাধ্যমে ফিঙ্গার রিপোর্টে তার পরিচয় বের করা হবে। এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!
মাদ্রাসাটিতে ১৪ জন শিক্ষক, তবুও চার শিক্ষার্থীর সবাই ফেল!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠানটির নাম 'তাওয়াকুছা তিলাতারা ইসলামিয়া Read more

হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী
হত্যার পর গৃহকর্মী আয়েশাকে পালাতে সহায়তা করে তার স্বামী

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার পর গৃহকর্মী আয়েশা Read more

প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক
প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে কঠিন বিপদে পড়ল যুবক

প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের Read more

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে এনসিপি
আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের পাশে এনসিপি

চট্টগ্রামের আনোয়ারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক।শুক্রবার Read more

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র
‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেছেন, এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় সংক্রান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন