পঞ্চগড় সদর উপজেলায় ফসলি জমির মাটি কেটে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন এবং পরিবহনের অভিযোগে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি পঞ্চগড় সদর ইউনিয়নের প্রধানপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে ইয়াকুব আলী (৬৯)। তিনি দীর্ঘদিন ধরে বালি ও পাথর ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঝিপাড়া সেতুর পূর্বপাশে ফসলি জমির মাটি কেটে সেখানে অবৈধভাবে বালি ও পাথর উত্তোলন করে পরিবহন করছিলেন ইয়াকুব। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযানের সময় বালি ও পাথর পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ব্যাটারি জব্দ করে তা সদর থানা পুলিশের জিম্মায় দেওয়া হয়। এদিকে, অভিযান টের পেয়ে ঘটনাস্থলে থাকা শ্রমিকরা বেলচাসহ সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা এবং পঞ্চগড় সদর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহন মিনজী বলেন, “ফসলি জমির মাটি কেটে বালি ও পাথর উত্তোলনের মতো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা
কারা বেশি কাঁদেন ও এর উপকারিতা

কান্নার একচ্ছত্র অধিকার শুধু দুঃখেরই তা কিন্তু নয়। আনন্দে আবেগআপ্লুত হয়েও অনেকে কাঁদেন। দুঃখ বা আঘাতে ব্যথা পেলে কান্না করাটা Read more

২৫ জুন: নামাজের সময়সূচি
২৫ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা
নির্বাচনী বাজেটে কোনো কার্পণ্য করবে না সরকার: অর্থ উপদেষ্টা

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের ভেতরে এবং বাইরে বেশ উৎসাহ-উদ্দীপনার কোনো কমতি নেই। তাইতো এই নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে Read more

পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর
পাসের আগেই স্বামী শিক্ষক, জাল সনদে বিএড স্কেল স্ত্রীর

পাস করার আগে নিয়োগ পেয়ে ২৮ বছর ধরেই জয়পুরহাটের কালাইয়ের আঁওড়া উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক (ধর্ম) পদে চাকরি করে আসছেন Read more

প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা
প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর, অনশনে গেলে বিধবাকে লাঞ্ছনা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নে প্রেমের প্রতিশ্রুতির ফাঁদে চার বছর পার করার পর বিয়ের দাবিতে এক বিধবা নারীর অনশনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন