ভিয়েতনামের সাবেক মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল বিজয়ী ও সেলিব্রিটি বিউটি কুইন নুগুয়েন থুক থাই থিয়েনকে জাল ফাইবার সাপ্লিমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, থিয়েন ও তার সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন যে তাদের প্রচার করা সাপ্লিমেন্ট ‘গামিজে’ এক প্লেট শাকসবজির সমান ফাইবার রয়েছে (প্রতি গামিজে ২০০ মিলিগ্রাম)।সেলিব্রিটি বিউটি কুইনের এমন দাবির পরিপ্রেক্ষিতে একজন ভোক্তা ল্যাবে পরীক্ষা করে দেখেন যে প্রতি গামিজে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার রয়েছে, যা দাবিকৃত পরিমাণের চেয়ে প্রায় ১২ গুণ কম।এছাড়াও প্রচারকৃত প্যাকেটে ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না, যা সরাসরি ভোক্তাদের সাথে প্রতারণার সামিল। গামিজে ল্যাক্সেটিভ (মল নরম করার ওষুধ) হিসেবে ব্যবহৃত সোরবিটলের উচ্চ মাত্রা ছিল, যা স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।এর আগে, চলতি বছরের মার্চে নুগুয়েন থুক থাই থিয়েন ও তার দুই পার্টনারকে জরিমানা করা হয় এবং তারা জনসাধারণের কাছে ক্ষমা চান। ওই সময় তাদের কোম্পানির কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এরপর আবার তাদের গ্রেফতার করে ভোক্তা প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়।এই স্ক্যান্ডালের আগে এক লাখেরও বেশি বক্স গামি বিক্রি হয়েছিল। নুগুয়েন থুক থাই থিয়েনের বিরুদ্ধে প্রতারণা ও নিম্নমানের পণ্য উৎপাদনের মামলা চলছে।এই ঘটনায় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে স্বাস্থ্য পণ্যের অস্পষ্ট বিজ্ঞাপন নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তাদের উচিত যাচাই-বাছাই না করে কোনো পণ্যে বিশ্বাস না করা।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত
তাড়াইলে অনলাইন জুয়াকে কেন্দ্র করে এক যুবক নিহত

কিশোরগঞ্জের তাড়াইলে অনলাইন জুয়া খেলার নিষেধ দিতে গিয়ে আল আমিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শহীদ Read more

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত
ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানসহ দুটি উন্নত যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। কিন্তু এসব যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন একটি উদ্ধারকারী হেলিকপ্টার Read more

আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ
আ.লীগের সঙ্গে আঁতাত মেনে নেওয়া হবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'কোনোভাবেই যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আপনাদের ৪ কোটি Read more

ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০
ইয়েমেনের রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

ইয়েমেনের রাজধানী সানায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন এবং আহত হয়েছেন আরও ৯২ Read more

প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন
প্রথম দিনে দেশে ফিরেছেন ৪৪০৮ হাজি, মোট মারা গেছেন ২২ জন

হজ শেষে ফিরতি ফ্লাইটে প্রথম দিনে (মঙ্গলবার) দেশে ফিরেছেন ৪ হাজার ৪০৮ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪১৯ এবং Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন