আগামী ১ জুলাই উদযাপিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’। মঙ্গলবার (২০ মে) উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাস রুমে অনুষ্ঠিত এক সভায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই সকাল ৯.৩০টায় উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ জমায়েত হবেন। সেখান থেকে সকাল ৯.৪৫ টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ছাত্র-শিক্ষক কেন্দ্রের সম্মুখস্থ পায়রা চত্বরে গিয়ে শেষ হবে। সকাল ১০টায় পায়রা চত্বরে জাতীয় পতাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও হলসমূহের পতাকা উত্তোলন করা হবে। এসময় জাতীয় সংগীত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিম সং ও উদ্বোধনী সংগীত পরিবেশন করা হবে। সকাল ১০.৩০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সভাপতিত্বে ‘বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ স্মরণিকা প্রকাশ করা হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশদ্বারে তোরণ নির্মাণ এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।সভায় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ১৯১৭ সালের মার্চ মাসে সাম্রাজ্যিক বিধান পরিষদে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান।১৯২০ সালের ২৩ মার্চ গভর্নর জেনারেল এ বিলে সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে ১৯২১ সালের ১ জুলাই ৮৪৭ জন শিক্ষার্থী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৭

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে তাদের Read more

ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ
ঈশ্বরদীতে মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ

পাবনার ঈশ্বরদীতে দলীয় কোন্দলের জের ধরে বসতবাড়িতে হামলা-ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় না জানিয়েই স্বাক্ষীর তালিকায় নাম অন্তর্ভূক্তির অভিযোগ উঠেছে। এমনকি Read more

মাদারীপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় লিঙ্গের শিলাকে কুপিয়ে জখম
মাদারীপুরে তুচ্ছ ঘটনায় তৃতীয় লিঙ্গের শিলাকে কুপিয়ে জখম

মাদারীপুরে তুচ্ছ ঘটনার জেরে তৃতীয় লিঙ্গের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে। গুরুতর অবস্থায় শিলা আক্তারকে (২৬) ভর্তি Read more

বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার
বরিশালে আ.লীগ নেতা ছবি গ্রেফতার

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশের Read more

অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭
অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বে গৌরনদী হাসপাতালে সংঘর্ষ, আহত ৭

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের দ্বন্দ্বের কারণে বরিশালের উত্তর জনপদের জনগুরুত্বপূর্ণ গৌরনদী উপজেলা হাসপাতাল অভ্যন্তরের জরুরি বিভাগের সামনে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রুপের Read more

আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক
আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক

আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটকআশুলিয়ায় নেশার টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে ঘাতক ছেলে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন