দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এ ‘মির্জাপুরে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপির অশ্লীল ভিডিও ভাইরাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম। এর আগে মির্জাপুরের ভূষন্ডী কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রনি খানের তিনটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত ৫ মে ‘সময়ের কণ্ঠস্বর’-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর দুইদিন পর  ৭ মে বিষয়টি তদন্তে কমিটি গঠন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর প্রেক্ষিতে আজ মঙ্গলবার (২০ মে) ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যরা।তদন্ত কমিটির সভাপতি হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ আলী। সদস্য রয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. লিটন চন্দ্র সাহা ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. বাবুল আক্তার।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন,  ‘সময়ের কন্ঠস্বর’ এ সংবাদ প্রকাশের পর ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, রনি খান মির্জাপুর উপজেলার মাঝালিয়া গ্রামের হিকমত আলী খানের ছেলে। গত ২৪ এপ্রিল তার ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। ভিডিওতে তাকে বস্ত্রহীন ও আপত্তিকর অবস্থায় দেখা যায় এবং অশ্লীল কথোপকথন শোনা যায়। এক নারীর কণ্ঠও ভিডিওতে শোনা গেলেও তাকে দেখা যায়নি। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম
বাংলাদেশের আমদানির ঘোষণায় ভারতে বাড়ল চালের দাম

আন্তর্জাতিক বাজার থেকে আগামী মাসে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ লাখ টন চাল আমদানি করবে বাংলাদেশ। আগামী ৭ আগস্ট এ দরপত্র Read more

বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন
বাকৃবির ২০২৫-২৬ অর্থবছরের ৩৮৮ কোটি টাকার বাজেট অনুমোদন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৩৮৮ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন পেয়েছে। বুধবার (০২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও Read more

১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)
১০ বছরে যে ১০ লাখ বর্গমাইল বিজয় করেছিলেন নবীজি (সাঃ)

পৃথিবীর ইতিহাসে অনেক দিগ্বিজয়ী বীরের নাম পাওয়া যায় আলেকজান্ডার, নেপোলিয়ন কিংবা চেঙ্গিস খান। তাঁরা তলোয়ারের জোরে দেশ দখল করেছেন, রক্ত Read more

ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড
ব্র্যাডম্যানের শতাব্দী পুরোনো রেকর্ড ভাঙলেন হেড

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—যে সংস্করণই হোক, প্রতিপক্ষ দলের কাছে মূর্তিমান এক আতঙ্ক ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার আজ ভেঙে দিলেন Read more

ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

সারাদেশব্যাপী কারিগরি ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লাগাতার আন্দোলন কর্মসূচী চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিক Read more

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাধ্যমে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন