অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবনা ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (২০ মে) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার জন্য নীতিগত অনুমোদন চাওয়া হয়। তবে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটিতে অনুমোদন দেয়নি।আজকের বৈঠকে তিনটি প্রস্তাব উপস্থানের জন্য নির্ধারিত ছিল। এর মধ্যে ২টি প্রস্তাব উপস্থাপন হয়। একটি অনুমোদন এবং গাড়ি কেনার প্রস্তাব বাতিল করে  অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হয়নি আজকের বৈঠকে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প

গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় পাকিস্তানের পূর্ণ সমর্থনের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে Read more

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, ঢাকা অভিমুখে ২০ কি.মি. যানজট

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) সকাল Read more

ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ
ট্রেনের বগি লাইনচ্যুত, চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে Read more

ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ
ভারতে ৬ চ্যানেল বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেবে বাংলাদেশ

ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে।জাতীয় নিরাপত্তা Read more

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে যুবককে খুন, বস্তায় ভরে খালে ফেলে দিলেন স্বামী
স্ত্রীকে উত্ত্যক্তের জেরে যুবককে খুন, বস্তায় ভরে খালে ফেলে দিলেন স্বামী

কুমিল্লা তিতাসে নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক যুবককে বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে খালে ফেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন