ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ন্যায়বিচার নিশ্চিতে দুইদিনের আল্টিমেটাম দিয়েছে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। বিচার নিশ্চিত না হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।মঙ্গলবার (২০ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গেইটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। এ সময় ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও সাম্যের বন্ধু মশিউর আলম শুভ বলেন, আমরা শুনতে পেয়েছি সাম্যে হত্যার বিচার দ্রুত করার স্বার্থে ডিবি কাজ করছে।তারা আমাদের আশ্বাস করেছে। আমরা সকল দলাদলির ঊর্ধ্বে সাম্য হত্যার বিচার চাই।তাকে নিয়ে যার নোংরা রাজনীতি করছে তাদের ও বিচার চাই।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী সোহলে রানা সাব্বির বলেন, আগামী ২২ বৃহস্পতিবার আমরা অপরাজেয় বাংলার সামনে অবস্থান কর্মসূচি পালন করবো।পরবর্তীতে দাবি পূরণ না হলে আমরা সকলে মিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিমুখে যাত্রা করবো।এ সময় তারা ৮ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:১. শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারী সকলকে দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে জনসম্মুখে প্রকাশ করতে হবে।২. হত্যার আশপাশের এলাকার সকল সিসিটিভি ফুটেজ মিডিয়ায় প্রকাশ করতে হবে।৩. ঘটনার সময় হত্যার সহযোগীদের জনতা আটকে পুলিশে সোপর্দ করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। কিন্তু কোন এক অজানা কারণে পুলিশ তাদের ছেড়ে দেয়। যেসব পুলিশ এই কাজের সাথে যুক্ত তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আসতে হবে।৪. শাহবাগ থানার পাশেই যে অম্ল ও মাদক সিন্ডিকেট গড়ে উঠেছে এর সাথে সম্পৃক্ত সকলকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। সর্বোপরি শাহবাগ থানার আসামী ধরার ক্ষেত্রে স্পষ্ট গাফিলতির জবাবদিহিতা করতে হবে।৫. সাম্যর হত্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফিলতি দৃশ্যমান। তার জানাযার সময়ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলেছে এবং পরের দিন অর্ধ দিবস শোক ঘোষণা করার প্রহসন করেছে। এই ধরনের প্রহসন ও গাফিলতি আমরা আর মেনে নিব না। প্রশাসনকে শিক্ষার্থীদের যেকোন প্রয়োজনে পাশে থাকতে হবে।৬. ভিসি, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত ও বিচারের নিয়মিত ফলোআপ নেয়া এবং দেয়ার জন্য সর্বোচ্চ তৎপর থাকতে হবে। এবং সেখানে সাম্যর পরিবার, বন্ধু ও সহপাঠীদের যুক্ত রাখতে হবে।৭. সাম্যর বিচার নিশ্চিতকরণ কমিটি’ করতে হবে যাতে তদন্ত কর্মকর্তা, ভিসি, প্রক্টর, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর ডিরেক্টর, শিক্ষক ও সহপাঠীদের প্রতিনিধি যুক্ত থাকতে হবে। আজকের মধ্যে এটা নিশ্চিত করতে হবে।৮. সাম্যর বিচার নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয়ের যেসব সংগঠনগুলো প্রতিবাদ জানায়নি তাদের আমাদের সাথে এক হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা
আমার মন্ত্রণালয়ের কর্মকর্তা ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা

হজ ওমরা নিয়ে তার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খায়, তাহলে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন Read more

শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া
শহিদ হাদিকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিক্রিয়া

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ Read more

শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর
শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর

ভোরের ঘড়িতে তখন ছয়টা বাজে। দিনের আলো আসার কথা থাকলেও দিনাজপুর যেন আলো পেতে দেরি করছে। চারদিক ঘন কুয়াশায় মোড়ানো। Read more

চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২
চট্টগ্রামে পৃথক সড়ক দূর্ঘটনা নিহত ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুপুর ও বিকালে  পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে Read more

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় পাখিভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে বাসের ধাক্কায় পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৭০) ও যাত্রী সরোয়ার হোসেন (৭৫) নামে দুজন নিহত হয়েছেন। এতে আরও Read more

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীতে ৪৫ কেজি গাজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি দল। এ সময় মাদক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন