যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আরও ৬০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়টিতে নাগরিক অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগ (এইচএইচএস) ঘোষণা করেছে— তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া প্রায় ৬০ মিলিয়ন ডলারের ফেডারেল অনুদান বাতিল করছে। স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানো হয়।এইচএইচএস-এর পক্ষ থেকে বলা হয়, “উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নাগরিক অধিকার রক্ষায় আমরা দৃঢ় পদক্ষেপ নিচ্ছি।”বিবৃতিতে আরও বলা হয়েছে, “হার্ভার্ড বারবার অ্যান্টি-সেমিটিক (ইহুদিবিরোধী) হয়রানি এবং বর্ণবৈষম্যের অভিযোগ যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হওয়ায়, তাদের বহু বছর মেয়াদি কয়েকটি অনুদান বাতিল করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ডলার।”সংস্থাটি আরও জানায়, তারা কোনও ধরনের বৈষম্য মেনে নেবে না এবং ফেডারেল তহবিল কেবল সেই প্রতিষ্ঠানগুলোই পাবে, যারা সব শিক্ষার্থীর অধিকার নিশ্চিত করে।এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত আরও ২২০ কোটি ডলারের বেশি ফেডারেল অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তির অর্থ ফ্রিজ করে। প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ এবং ডাইভার্সিটি, ইক্যুইটি ও ইনক্লুশন (ডিইআই) কর্মসূচির কারণে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।হার্ভার্ড প্রশাসন অবশ্য এই পদক্ষেপের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়টির অভিযোগ, এই অর্থ অবরোধ যুক্তরাষ্ট্রের সংবিধানের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট (মতপ্রকাশের স্বাধীনতা) এবং একটি ফেডারেল আইনের লঙ্ঘন— যেখানে বলা হয়েছে, প্রেসিডেন্ট সরাসরি বা পরোক্ষভাবে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস)-কে কোনও অডিট বা তদন্ত শুরু কিংবা বন্ধ করার নির্দেশ দিতে পারবেন না।হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার সম্প্রতি ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকে ২৫০ মিলিয়ন ডলার ব্যয়ে গবেষণা সহায়তা চালিয়ে যাবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০
মেক্সিকোতে ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১০

মেক্সিকোতে মালবাহী ট্রেনের একটি দোতলা বাসের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৬১ জন। গতকাল সোমবার দেশটির Read more

হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদির হত্যাকারীর প্রকৃত অবস্থান জানলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি
গত অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ২০২৪-২৫ অর্থবছরে ৪৭০ কোটি ৬১ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৭৪২ মেট্রিক টন দেশীয় Read more

চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর
চোখের সামনে মা-বাবা, ভাই-বোনের পাশাপাশি ৪ কবর

তিন ভাই ও এক বোনের পরিবারে সাত বছরের সাহেদ আশরাফ ছিল সবার ছোট। ছিল সবার আদরের। দুর্ঘটনায় মা, বাবা ও Read more

শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫
শাহ আমানতে আরো ৬ ফ্লাইট বাতিল, ৩৫ দিনে ২৪৫

মধ্যপ্রাচ্যে চলমান সংকট তীব্রতর হওয়ায় আকাশপথে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরেও। গতকাল শুক্রবারও Read more

একটি সাইকেল থাকলেই মিলবে চাকরি, বেতন ২০ হাজার
একটি সাইকেল থাকলেই মিলবে চাকরি, বেতন ২০ হাজার

শুধুমাত্র একটা সাইকেল থাকলেই চাকরির সুযোগ দিচ্ছে জনপ্রিয় ই-কমার্স সাইট ইকোবাজার ডট কম। পড়ালেখার পাশাপাশিও করা যাবে কাজ। তবে, ন্যূনতম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন