আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৩ জুন থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে। সোমবার (১৯ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিটিআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উপলক্ষ্যে আগামী ২৪ মে থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে এবং আগামী ১৪ জুন পর্যন্ত ঈদ সার্ভিসের বাস চলাচল করবে। ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিভিন্ন রুটগুলোর (ঢাকা থেকে) অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব ডিপো থেকে রুট পরিচালনা করা হবে তার মধ্যে মতিঝিল বাস ডিপো থেকে রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, লালমনিরহাট রুটে; কল্যাণপুর বাস ডিপো থেকে আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ, বরিশাল রুটে; গাবতলী ডিপো থেকে রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ, পাটুরিয়া, বগুড়া রুটে; জোয়ারসাহারা বাস ডিপো থেকে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল রুটে; মিরপুর বাস ডিপো থেকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া, ময়মনসিংহ রুটে; মোহাম্মদপুর বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল, গোপালগঞ্জ রুটে; গাজীপুর বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম রুটে; যাত্রাবাড়ী বাস ডিপো থেকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর, বরিশাল রুটে; নারায়ণগঞ্জ বাস ডিপো থেকে রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী, ভাঙ্গা, নেত্রকোণা রুটে; নরসিংদী বাস ডিপো থেকে স্বরূপকাঠী, রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, বগুড়া রুটে; কুমিল্লা বাস ডিপো থেকে সিলেট, সুনামগঞ্জ রুটে; সিলেট বাস ডিপো থেকে ময়মনসিংহ, রংপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম রুটে; দিনাজপুর বাস ডিপো থেকে ঢাকা-দিনাজপুর রুটে; সোনাপুর বাস ডিপো থেকে চট্টগ্রাম রুটে; বগুড়া বাস ডিপো থেকে যশোর, রংপুর, বরিশাল রুটে; রংপুর বাস ডিপো থেকে পঞ্চগড়, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা রুটে; খুলনা বাস ডিপো থেকে রংপুর, কিশোরগঞ্জ, ঢাকা রুটে; পাবনা বাস ডিপো থেকে গাজীপুর, কুষ্টিয়া, ঢাকা রুটে; ময়মনসিংহ বাস ডিপো থেকে গাইবান্ধা (সুন্দরগঞ্জ), ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট, ঢাকা রুটে; চট্টগ্রাম বাস ডিপো থেকে রংপুর, সিলেট, ভোলা রুটে; টুঙ্গীপাড়া বাস ডিপো থেকে ঢাকা, চিলমারী, পাটগাতী রুটে; বরিশাল বাস ডিপো থেকে ঢাকা, রংপুর, কুয়াকাটা রুটে যাত্রীদেরকে বিআরটিসির ‘ঈদ স্পেশাল সার্ভিস’ এর সেবাগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।বাস রিজার্ভের জন্য ম্যানেজার (অপা.) যথাক্রমে মতিঝিল বাস ডিপো-মোবা: ০১৯১৬৭২১০৪৪, কল্যাণপুর বাস ডিপো-মোবা: ০১৭১৫৬৫২৬৮৩, গাবতলী বাস ডিপো-মোবা: ০১৭১২২৮১১২১, জোয়ারসাহারা বাস ডিপো-মোবা: ০১৭১৪২৪০৬৫৩, মিরপুর বাস ডিপো- মোবা: ০১৭৪০০৯৮৮৮৮, মোহাম্মদপুর বাস ডিপো-মোবা: ০১৭১০৮১৫৮৫৬, গাজীপুর বাস ডিপো-মোবা: ০১৫৫৩৩৪৯৫৬৭, যাত্রাবাড়ী বাস ডিপো-মোবা: ০১৭৩৪১৫৫৩২৪, নারায়ণগঞ্জ বাস ডিপো-মোবা: ০১৭৩৬৯৮৪৯৩৫, কুমিল্লা বাস ডিপো-মোবা: ০১৭১৭৭৬৩৮২০, নরসিংদী বাস ডিপো-মোবা: ০১৭২৯৩৩৯৫১৯, দিনাজপুর বাস ডিপো-মোবা: ০১৫৫২৪৪২৫৬৬, সোনাপুর বাস ডিপো-মোবা: ০১৭৩৭৭২২৮৮২, বগুড়া বাস ডিপো-মোবা: ০১৯১৩৭৪১২৩৪, রংপুর বাস ডিপো-মোবা: ০১৭১২৩৮২১৪৪, খুলনা বাস ডিপো-মোবা: ০১৭১১৭০৮০৮৯, পাবনা বাস ডিপো-মোবা: ০১৯১৯৪৬৫২৬৬, ময়মনসিংহ বাস ডিপো-মোবা: ০১৭৫৮৮৮০০১১, চট্টগ্রাম বাস ডিপো-মোবা: ০১৭৯৮১৩১৩১৩, টুঙ্গীপাড়া বাস ডিপো-মোবা: ০১৭১২৯০৪১২০, বরিশাল বাস ডিপো-মোবা: ০১৭১১৯৯৮৬৪২, সিলেট বাস ডিপো-মোবা: ০১৭১৯৪০৯৪০৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনের প্রবল বর্ষণে আহত হয়েছেন আরও Read more

চলনবিলে পরিবেশকর্মীদের অভিযান, পাখি ধরার কেল্লাঘর ধ্বংস
চলনবিলে পরিবেশকর্মীদের অভিযান, পাখি ধরার কেল্লাঘর ধ্বংস

চলনবিলে পরিবেশ সুরক্ষায় অভিযান পরিচালনা করেছেন পরিবেশকর্মীরা। নাটোরের সিংড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের উদ্যোগে Read more

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে : টুর্ক

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়ন যেন আর না ঘটে, সে বিষয়ে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক। Read more

ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে
ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় সেনাবাহিনী কী কী করতে পারবে

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আজ রবিবার (১৩ জুলাই) রাষ্ট্রপতির Read more

সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সায়েন্সল্যাবে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি এলাকা। শিক্ষার্থীদের নিবৃত করতে বিপুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন