ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের তিনটি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবে প্রক্টরিয়াল টিমের দুইজন করে সদস্য। সোমবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত হয়, সকাল ৬টা থেকে সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্ন করতে কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে প্রতি শিফটে দুইজন করে প্রক্টরিয়াল টিমের সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন। একইসঙ্গে প্রক্টর অফিসের একটি মোবাইল নাম্বার তিন হলের ফটকে দেয়া থাকবে। প্রয়োজনে ছাত্রীরা সেই নাম্বারে যোগাযোগ করেও প্রক্টর অফিসের সহায়তা নিতে পারবেন। এদিকে এই তিন হলের সামনে পুলিশের টহল গাড়ি দেয়ার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগিরই চিঠি দেয়া হবে।এছাড়া ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। সেই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে।ওই বৈঠকে অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ
অবৈধ অনুপ্রবেশে আটক ১৪ বাংলাদেশিকে সীমান্তে ফেরত দিল বিএসএফ

অবৈধভাবে ভারতে থাকা ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শনিবার (২১ জুন) বিকালে কুশখালী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশিদের হস্তান্তর Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্বের আরও তিনটি দেশ। জাতিসংঘ অধিবেশনের প্রাক্কালে নিউইয়র্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অ্যান্ডোরা, Read more

মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা Read more

ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি
ঘরের মাঠে বিদায়ী ম্যাচে জোড়া গোলে দলকে জেতালেন লিওনেল মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন লিওনেল মেসি। পুরো পরিবার নিয়েই তিনি আজ (শুক্রবার) এস্তাদিও Read more

ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই
ছাত্রীকে কুপ্রস্তাব দিলেন গণিত শিক্ষক, বিক্ষোভে প্রধান শিক্ষককে গণধোলাই

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনষ্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় গণিত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন