সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ সোমবার শারজায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে টাইগাররা। টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ রান।গত ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনকে ছাড়াই আজ মাঠে নামে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন লিটন দাস। আজ শুরু থেকেই আরব আমিরাত বোলারদের নাজেহাল করে তোলেন তামিম। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ।পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ২৫ বলে ফিফটি করেন তামিম। ৩৩ বলে ৫৯ রান করে আউট হন তিনি।ওয়ান ডাউনে নেমে দারুণ ব্যাটিং করেছেন শান্ত। ১৯ বলে করেছেন ২৭ রান। একই পথে হেটেছেন তাওহিদ হৃদয়ও। ২৪ বলে ৪৫ রান করেছেন তিনি।লিটন দাস খেলেছেন দায়িত্ব নিয়ে। ৩২ বলে ৪০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক। এ ছাড়া দারুণ খেলেছেন উইকেটরক্ষক জাকের আলি। ৬ বলে ১৮ রান করেছেন তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল নামে এক ভারতীয় শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার Read more

অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র
অবৈধ আরও ৪২ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ধাপে ধাপে এখনো ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। রোববার Read more

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের দুর্দশায় পড়েছে প্রতিনিয়ত

পৃথিবীতে নানা কারণ বিশ্ব বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো মূল্য বাড়ে এবং কমে। নানা কেন্দ্রকে ইস্যু ব্যক্ত করে। বিশ্ববাজার যদি Read more

ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে যেসব দেশ ব্যবসা করবে তাদের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় Read more

সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং
সীমান্তে হাতি-মানুষের দ্বন্দ্ব, সচেতনতায় মাইকিং

শেরপুরের নালিতাবাড়ীতে ফসল ও ঘরবাড়ির পাশে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে গত শুক্রবার রাতে একটি বন্য হাতির মৃত্যু হয়। শনিবার উদ্ধার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন