ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে।টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, ‘লড়াই তীব্র হচ্ছে, আমরা সামনে অগ্রসর হচ্ছি। খুব তাড়াতাড়ি পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে।’এদিকে, দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে ইসরায়েলি সেনাবাহিনী হামলা আগে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।ইসরায়েলকে অবরোধ শিথিল করতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।এদিকে, ইসরায়েলের চরমপন্থি মন্ত্রী ইতামার বেন-গভির মানবিক সহায়তা বিরোধী অবস্থান নিয়ে বলেছেন, ‘আমাদের জিম্মিরা কোনো সাহায্য পাচ্ছে না।’গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৮ মার্চ থেকে চলা অভিযানে ৩,১৯৩ জন নিহত হয়েছে, যুদ্ধে মোট মৃত্যু ৫৩,৩৩৯ ছাড়িয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩
ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধসে আহত ১৩

জামালপুরের ইসলামপুরে নির্মাণাধীন নতুন থানা ভবনের ছাদ ধসে ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত Read more

ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ Read more

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ Read more

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশে ফিরেছে তার পছন্দের বিড়াল ‘জেবু’। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে Read more

বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট
বরিশালে জমে উঠেছে অনলাইন পশুর হাট

ঈদুল আজহা উপলক্ষে প্রতিবছরের মত এবছরও বরিশালে জমে উঠেছে পশু বিক্রির অনলাইন হাট। কোরবানীর দুদিন আগে থেকে ক্রেতাদের বাড়ি পৌঁছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন