নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে পোরশা থানা পুলিশ। সোমবার (১৯ মে) সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের নিলটনের চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরনে লাল রঙ্গের পায়জামা ও ব্লাউজ ছিল। রবিবার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারা গেছেন বলে স্থানীয়রা ধারনা করছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই গাউসুল আজম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন এবং সোমবার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল
সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন জিহাদ ঘোষণা করেছে: ইসি আনোয়ারুল

সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার। কমিশনার বলেন, সুষ্ঠু Read more

চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!
চীন ও রাশিয়ার প্রচেষ্টা ব্যর্থ, আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে ইরান!

ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে দেশটির ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে জাতিসংঘ। যদিও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’
ইসরায়েলি অভিনেত্রী থাকায় লেবাননে নিষিদ্ধ হলো ‘স্নো হোয়াইট’

মুক্তি পেয়েছে হলিউড চলচ্চিত্র ‘স্নো হোয়াইট’। গেল ২১ মার্চ বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেলেও, পাবে না লেবাননে। কারণ দেশটিতে এরইমধ্যে নিষিদ্ধ Read more

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান
হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন