নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যাকে হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা প্রদান করেছেন বিচারক। সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মো. মুনজুর শেখের ছেলে মো. শাহিন শেখ (২৪) ও একই গ্রামের মো. আজিবার খাঁর ছেলে মো. রমজান খাঁ (২৯)। রায় ঘোষনার সময় আসামিরা আদালতের কাঠগোড়ায় অনুপস্থিত ছিলেন।নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের মো. চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইক চালক মো. আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যায়। রাতে আবু রোহান বাড়িতে ফিরে না আসায় পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারন ডায়েরি (জিডি) করেন রোহানের পিতা চান মিয়া। জিডি দায়েরের দিন সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় পাকা রাস্তার পাশে জমিতে পড়ে থাকা অবস্থায় আবু রোহানের মরদেহ উদ্ধার করে। পুলিশ তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে চার্জশীট আদালতে দাখিল করে। এ মামলায় ১৪ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামি মো. শাহিন শেখ ও মো. রমজান খাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন বিচারক। এ মামলার অপর আসামি মো. মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২
কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষ, নিহত ১২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস–ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ Read more

উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
উলিপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে সভ্যা রাণী (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলার বুড়াবুড়ি Read more

বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ
বাংলাদেশ ব্যাংকে ড্রেসকোড নির্দেশনা: নারী কর্মীদের ছোট হাতা ও লেগিংস নিষিদ্ধ

বাংলাদেশ ব্যাংক তাদের সর্বস্তরের কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পোশাকবিধি জারি করেছে। গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-২ থেকে এই Read more

টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক
টিএসসি এলাকা থেকে বহিরাগত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনা চলাকালীন এক বহিরাগতকে আটক করেছেন শিক্ষার্থীরা।আজ মঙ্গলবার রাতে তাকে আটক করে Read more

ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি
ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি বিদ্রোহীরা। এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন