ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে চালক ও হেলপাড়ের হাত-পা বেঁধে ১৬৮ কার্টন মাছভর্তি পিকআপ লুটে নিয়েছে একদল ডাকাত। সোমবার (১৯ মে) ভোরের দিকে জেলার শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পিকআপের চালক আবু বক্কর সিদ্দিক সাগর (২৭) ও হেলপাড় মো. আল-আমিন হোসেনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানান, রবিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে যশোরের মনিরামপুর মাছ বাজার থেকে সমুদয় কার্টন মাছ বোঝাই করে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৯-০৮৫৩) ঢাকার দিকে যাচ্ছিলো। সোমবার ভোর ৪ টার দিকেএক্সপ্রেসওয়ের পাটাভোগ এলাকায় পৌছলে ঢাকাগামী নীল রংয়ের একটি পিকআপ মাছভর্তি পিকআপের গতিরোধ করে। এসময় নীল রংয়ের পিকআপে থাকা ৪-৫ জনের একদল ডাকাত মাছভর্তি পিকআপে উঠে চালক আবু বকর সিদ্দিকের গলায় বৈদ্যুতিক শকডিভাইস সদৃশ বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি দুর্বল হয়ে পড়েন। এছাড়া হেলপার মো. আল আমিন হোসেনকে বেধড়ক মারধর করে। পরে চালক ও হেলপাড়ের হাত-পা ও চোখ বেঁধে মুখে গামছা গুঁজে দেয়। পরে ডাকাতদলটি নিজেদের পিকআপে তুলে নেয়। এ অবস্থায় মাছভর্তি পিকআপ লুটে নিয়ে ডাকাতদল ঢাকার দিকে চলে যেতে থাকে। এক পর্যায়ে ভোর সাড়ে ৪ টার দিকে মাছভর্তি পিকআপের চালক ও হেলপাড়কে এক্সপ্রেসওয়ের হাষাড়া এলাকার সার্ভিস লেনের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে রেখে চলে যায় ডাকাতদল। পরে স্থানীয় এক অটোরিকশা চালকের সহায়তায় তারা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, মাছভর্তি পিকআপটি উদ্ধার করা যায়নি।এ ঘটনায় পিকআপের হেলপাড় আল-আমিন শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে দেশসেরা কৃষি বিশ্ববিদ্যালয় গাকৃবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাংকিং ২০২৫ এ এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) বাংলাদেশের কৃষি Read more

৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  
৩৪ লাখ টাকায় সংস্কার, কয়েক মাসেই বেহাল মাদার বখশ হলের ওয়াশরুম  

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মাদার বখশ হলের দুটি ব্লকের ওয়াশরুম সংস্কারে ব্যয় হয়েছে ৩৪ লাখ টাকার বেশি। তবে সংস্কার শেষ হওয়ার Read more

মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি
মোস্তারির ব্যাটে বাংলাদেশের লড়াকু পুঁজি

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর জয়ের আশায় আজ হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে Read more

নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত
নেপালে ভয়াবহ সহিংসতা-মসজিদে ভাঙচুর, সীমান্ত বন্ধ করলো ভারত

ভারতের সীমান্তঘেঁষা নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মসজিদে ভাঙচুরের পর উত্তেজনা ভয়াবহ আকার ধারণ করায় দেশটিতে উচ্চ Read more

টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের
টানা চার জয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত পাকিস্তানের

নারী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল পাকিস্তান! থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাইপর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে বিশ্বকাপে জায়গা পাকা Read more

১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত

আগামী ২০৩০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ১৫ লাখের বেশি কর্মীর চাহিদা তৈরি হবে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন