পাকিস্তান ও ভারতের মধ্যেকার সামরিক উত্তেজনা শুরুর পর থেকেই শঙ্কা ছিল এশিয়া কাপ নিয়ে। এবার ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, আসন্ন এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে ভারত। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সূত্রে খবরটি প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সেখানে বলা হয়, পুরুষদের এশিয়া কাপের পাশাপাশি নারী ইমার্জিং এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত। ঠিক কেন এমন সিদ্ধান্ত, এর ব্যাখ্যাও এসেছে ভারতের গণমাধ্যমে। ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, ভারত দল এমন এক টুর্নামেন্টে খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং এর প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী। এটা পুরো দেশের আবেগ। আমরা এসিসির সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয়ে। সেইসঙ্গে ভবিষ্যতে তাদের (এসিসি) ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি।’ প্রসঙ্গত, বর্তমানে এসিসি’র প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি একইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আছেন। যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। আপাতত নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হলেও আগামীতে পুরুষদের এশিয়া কাপ থেকেও নিজেদের সরিয়ে নিচ্ছে ভারত- এমনই জানিয়েছে ভারতের আরও বেশ কিছু গণমাধ্যম। তাদের ভাষ্য মতে, চলমান সংকটের মাঝে মহসিন নাকভি প্রধানে থাকলে এশিয়া কাপেও যাচ্ছে না ভারত। এদিকে ভারত এশিয়া কাপ থেকে সরে যাওয়ার অর্থ, ২০২৫ সালের আসরকে নিয়ে সঙ্কট তৈরি হওয়া। নির্ধারিত সূচি অনুযায়ী, ভারতই ছিল আয়োজক দেশ। আসর থেকে তারা নিজেদের প্রত্যাহার করে নিয়ে, নতুন কোনো ভেন্যু খুঁজতে হবে এসিসিকে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সুমীত দাস (২০) নামে এক যুবক। পরিবারের সদস্যরাদ্রুত Read more

পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’
পত্রিকা: ‘সনদ স্বাক্ষরের মঞ্চ প্রস্তুত, আড়ালে সমঝোতার চেষ্টা’

জুলাই সনদে সই করাতে এনসিপি ও জামায়াতকে রাজি করতে সরকারের নানা চেষ্টার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে ঢাকার বিভিন্ন দৈনিক। Read more

প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন
প্রধান উপদেষ্টা আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান Read more

খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু
খানসামায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা।রোববার (২৫ Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত নেতারা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দলটির আমির ডা. শফিকুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন