রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।  সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। রবিবার (১৮ মে) এনবিআরের ভ্যাট বিভাগ সূত্রে এসব তথ্য জানা যায়। যেসব ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ও সমজাতীয় চালান ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সেগুলো হলো- আবাসিক হোটেল, সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব, রেস্তোরাঁ ও ফাস্টফুড শপ, তৈরি পোশাক বিপণন,ডেকোরেটরস ও ক্যাটারার্স, ইলেকট্রনিক/ইলেকট্রিক্যাল গৃহস্থালি সামগ্রী বিক্রয়কেন্দ্র, বিজ্ঞাপনী সংস্থা, শপিং সেন্টার/মল/মার্কেট এর সব ব্যবসায়ী, ছাপাখানা ও বাঁধাই সংস্থা, ডিপার্টমেন্টাল স্টোর ভ্যাটযোগ্য পণ্য ক্রয়/বিক্রয় কমিউনিটি সেন্টার, ডিপার্টমেন্টাল ফার্মেসি (দেশে উৎপাদিত ওষুধ ব্যতীত), মিষ্টান্ন ভাণ্ডার, জেনারেল স্টোর/সুপারশপ এবং স্বর্ণকার, রৌপ্যকার, স্বর্ণের-রৌপ্যের দোকানদার এবং স্বর্ণ পাইকারি।  এছাড়া অন্যান্য বড় ও মাঝারি (পাইকারি ও খুচরা) ব্যবসায়ী, আসবাবপত্রের বিপণন কেন্দ্র, যান্ত্রিক লন্ড্রি, কুরিয়ার ও এক্সপ্রেস মেইল সার্ভিস, সিনেমা হল, বিউটি পার্লার, সিকিউরিটি সার্ভিস, হেলথ ক্লাব ও ফিটনেস সেন্টার, কোচিং সেন্টার, ভিসা প্রসেসিং/অনলাইন অ্যাডমিশন প্রসেসিং সেন্টার, ভ্যাটের আওতাভুক্ত অন্যান্য পণ্য ও সেবা এবং বোর্ড বা কমিশনার নির্বাচিত যে কোনো ব্যবসায়ী এই বাধ্যতামূলক ডিজিটাল চালানের আওতাধীন। এনবিআর জানায়, ইএফডি/এসডিসি/পিকেআই পিওএস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যবসায়িক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। এতে ভ্যাট ফাঁকির সুযোগ কমবে এবং সরকারের রাজস্ব আদায় বাড়বে। ভ্যাট ফাঁকি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা বা আইনানুগ ব্যবস্থা নিতে হবে।শ্লিষ্ট সফটওয়্যার সংযোগ বিচ্ছিন্ন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে এনবিআর হুঁশিয়ারি দিয়েছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল
নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাব বাতিলের দাবীতে  কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম বিরোধী প্রস্তাবসমূহ প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবীতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইমাম-উলামা পরিষদ।শুক্রবার (২৫ এপ্রিল) Read more

নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার
নেত্রকোনার বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় মোহনগঞ্জে বিল থেকে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে উপজেলার মাঘান ইউনিয়নের পেরিরচরের পেরির বিল থেকে Read more

পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর
পল্লী বিদ্যুতের ৬টি মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোর

রাজশাহীর বাগমারায় প্রতিনিয়ত চুরি হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। মিটার চুরির ঘটনায় অভিযোগ হলেও দীর্ঘদিন ধরে এই চক্রের কাউকে ধরতে পারছে Read more

শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫
শান্তি সংলাপের মধ্যেই সংঘাতে জড়াল পাকিস্তান ও আফগানিস্তান, নিহত ৫

তুরস্কে পাকিস্তান ও আফগানিস্তানের মাধ্যে শান্তি আলোচনা চলছে। এরই মধ্যে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার Read more

ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘খুব চমৎকার হয়েছে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে এটিকে ‘সেরা বৈঠক’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন