গাজীপুরের টঙ্গীতে শ্রবণ ও বাক প্রতিবন্ধী এক যুবতীর রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ মে) ভোরে টঙ্গীর ৫৬ নং ওয়ার্ডের গাজী বাড়ি পুকুর পাড় এলাকায় গোলাম মোস্তফার তিনতলা ভবনে এ ঘটনা ঘটে। ভবনের ৩ তলার ৫ নম্বর রুম থেকে হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহতের নাম লিখন আক্তার (২৫)। তিনি শ্রবণ ও বাক প্রতিবন্ধী ছিলেন এবং টঙ্গী সমাজকল্যাণ অধিদপ্তরে তৃতীয় শ্রেণীর কম্পিউটার অপারেটর পদে নিযুক্ত ছিলেন। তাঁর পিতা সেলিম হাওলাদার ও মাতা রাজিয়া বেগম। তাঁর স্থায়ী ঠিকানা পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকায়। তিনি বর্তমানে গাজী বাড়ি পুকুর পাড়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।প্রাথমিকভাবে জানা যায়, নিহতের হাত-পা বেঁধে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে হত্যা করা হয় এবং রুমের বাইরে থেকে দরজা বন্ধ করে রাখা হয়। পাশের বাসার লোকজন সকালে বিষয়টি বুঝতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
স্বর্ণা-শারমিনের ফিফটিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্তনমের Read more

অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান
অপারেশন সিঁদুর কী, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় মঙ্গলবার (৬ মে) গভীর রাতে পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারত। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন Read more

নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি
নতুন চুক্তি অনুযায়ী মায়ামিতে কত বেতন পাবেন মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তি ২০২৫ মৌসুমে শেষ হওয়ার কথা ছিল। তবে এর আগেই Read more

ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল
ডিবির জালে জাপা মহাসচিব মামুনুর রশীদ ও নবীনগরের সাবেক এমপি বাদল

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর Read more

কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী
কালিয়াকৈরে ভবন নির্মাণে পথ বন্ধ, চরম ভোগান্তিতে এলাকাবাসী

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চান্দরা উত্তরপাড়া বাতানবাড়ি মহল্লায় একটি সাততলা ভবন নির্মাণের কারণে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ হয়ে Read more

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে অরুণ চন্দ্র বর্মণ (৩৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন