যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের চটকাপোতা গ্রামের পাকা রাস্তার উপর মাটিবাহী ট্রাক্টরের চাপায় ওমর ফারুক (১২) নামে একজন স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নানা বড়ি থেকে সে নিজ বাড়ি ফিরছিল। সোমবার (১৯ মে) সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওমর ফারুক স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির একজন ছাত্র। আজ সকালে সে চটকাপোতা গ্রামের নানা বাড়ি থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পেছন দিক থেকে আসা মাটিবাহী একটি ট্রাক্টর চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যায় ওমর ফারুক। এ ঘটনায় ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও ট্রাক্টরটি জব্দ করেছে পুলিশ।বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়াা জানান, সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘাতক ট্রাক্টরটি উদ্ধার করা গেলেও পালিয়ে যায় ট্রাক্টরের চালক। তাকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী
সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয়: রিজভী

সংস্কার চিরস্থায়ী কোনো বন্দোবস্ত নয় যে বছরের পর বছর করে যাবেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এখন যতোটুকু করা যায় হবে, Read more

উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই
উল্লাপাড়ায় সেতু নির্মানের দাবি এলাকাবাসীর, সম্ভব্যতা যাচাই

উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাই করেছে। বুধবার (১৪ মে) বিকেলে Read more

নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত
নড়াইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

নড়াইলে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শনিবার (১৩ ডিসেম্বর) নড়াইল সদর উপজেলার ধোপাখোলা এলাকার নন্দন কানন শিশু Read more

পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!
পোল্ট্রি খামার কি ধ্বংসের পথে!

পোল্ট্রি খামার খামার কি ধ্বংসের পথে এই প্রশ্ন সব খামারিদের মুখে! বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলে পোল্ট্রি খামারিদের দুর্চিন্তার শেষ নাই। খারামিদের Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন