বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন ১২ কর্মকর্তা।গত ২২ এপ্রিল জননিরাপত্তা বিভাগের এক স্মারকের আলোকে সুপিরিয়র সিলেকশন বোর্ডের গত ৮ মে’র ১৫তম সভায় সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শনিবার (১৭ মে) এ পদোন্নতি অনুমোদন করেন।রবিবার (১৮ মে) জননিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন নিয়োগ-৩ শাখার উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতির বিষয়ে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের আলোকে উল্লিখিত কর্মকর্তাদের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, গ্রেড-২) পদে পদোন্নতিপ্রাপ্ত ১২ কর্মকর্তা হলেন– পুলিশের বিশেষ শাখার (এসবি) অ্যাডিশনাল আইজি (চলতি দায়িত্বে) মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. আকরাম হোসেন, সিএমপি কমিশনার (ডিআইজি) হাসিব আজিজ, সিআইডির ডিআইজি গাজী জসীম উদ্দিন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) আবু নাছের মোহাম্মদ খালেদ, এসএমপির পুলিশ কমিশনার (ডিআইজি) মো. রেজাউল করিম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মো. মোস্তফা কামাল, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্বে) মোসলেহ উদ্দিন আহমদ, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ছিবগাত উল্লাহ, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।রোববার (৪ Read more

নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন
নুসরাত-যশের নতুন পোস্টে জোরালো হলো বিচ্ছেদের গুঞ্জন

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের মধ্যে কয়েক দিন ধরেই চলছে বিচ্ছেদ গুঞ্জন। এ দম্পতির সম্পর্কে নাকি দূরত্ব Read more

লিটনের চাওয়া শুনলো বিসিবি
লিটনের চাওয়া শুনলো বিসিবি

চলতি বছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে এশিয়া কাপ। সে হিসেবে এই টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র দেড় মাস। তবে Read more

গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন
গাজীপুরে পুনর্বাসন কেন্দ্রে নিঃসঙ্গ ১২ সনাতন প্রবীণের বিষাদময় জীবন

গাজীপুর সদর উপজেলার মনিপুর বিশিয়া কুড়িবাড়ী গিভেন্সি গ্রুপের বয়স্ক পুনর্বাসন কেন্দ্র (বৃদ্ধাশ্রম) প্রতিষ্ঠানে ঠাঁই হয়েছে ১৩১ জনের। সেখানে ১২ জন Read more

মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড
মাদক পাচারের দায়ে সৌদিতে ৬০০ জনের মৃত্যুদণ্ড

গত এক দশকে সৌদিতে মাদক মামলায় অন্তত ৬০০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ তথ্য প্রকাশ জানিয়েছে।দ্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন