গাজীপুরের কাপাসিয়ায় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসনের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার রাত আড়াইটার দিকে তাঁদের কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়।কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- কাপাসিয়ার বানরহাওলা গ্রামের ফরিদ শেখ এবং একই উপজেলার খোদাদিয়া গ্রামের আসফি রহমান (২৮)।হামলায় আহত যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, শনিবার বেলা ২টার দিকে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চোরাগআলী মোড় এলাকায় বিএনপির একটি পক্ষ মতবিনিময় সভা করছিল। ওই সময় অপর পক্ষের লোকজন সেখানে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন রকি হোসেন ঘটনাটির ভিডিও ধারণ করছিলেন। তাঁর পরিচয় জানার পরও তাঁকে মারধর করা হয় এবং পাশের সড়কে নিয়ে ব্যাপকভাবে পিটিয়ে আহত অবস্থায় ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হামলার সময় তাঁর কাছ থেকে মাইক্রোফোন, আইডি কার্ড, লাইভ ডিভাইস ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে তদন্ত করবে সরকার

‘সন্ত্রাসবাদী সন্দেহে’ মালয়েশিয়ায় আটক ৩৬ বাংলাদেশি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে মালয়েশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র Read more

বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ
বিশ্ব ‘মুক্ত গণমাধ্যম’ দিবস আজ

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী সাংবাদিকদের স্বাধীনতা, তথ্যের মুক্ত প্রবাহ ও গণমাধ্যমের নিরাপত্তা Read more

ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক
ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৩ বাংলাদেশি আটক

যশোরের শার্শার সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) Read more

আমতলীতে আলোচিত শিক্ষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
আমতলীতে আলোচিত শিক্ষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

বরগুনার আমতলীতে শিক্ষক অপহরণ ও চাঁদাবাজির আলোচিত মামলার অন্যতম আসামি তোতা তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোতা তালুকদার দীর্ঘদিন ধরে Read more

তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ
তালতলীতে ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন হাজারো মানুষ

বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ও কড়ইবাড়িয়া ইউনিয়নের সংযোগস্থলে গেন্ডামাড়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে পড়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টার Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন