দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীনের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো ভূয়া মুক্তিযোদ্ধার। ৫ আগস্টের পর আরেকটার উদ্ভব ঘটলো ভূয়া সমন্বয়কের। চলুন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করি এই ভূয়া দিয়ে। প্রথমটা শুরু হোক দুদকের ভূয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি দুদকের প্রকৃত চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেলে তাকেও ধরবেন।রবিবার (১৮ মে) দুপুরে মৌলভীবাজার শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।তিনি বলেন, মিথ্যাচার থেকে দুর্নীতির শুরু। আমাদের জনবল খুব কম। এখন দাবি উঠে জনবল বাড়ানোর। জনবল না বাড়ালে কিভাবে আমরা দুর্নীতি কমাবো। আমাদের জনবল যত বাড়বে, আমাদের বেতন তত বাড়বে, আপনাদের ট্যাক্সও বাড়বে। আমরা দুর্নীতি দমন কমিশনকে বড় করবো না, দুর্নীতি কমাবো? দুর্নীতি যত কমবে, আমাদের বেতন তত কমে আসবে।দুদক চেয়ারম্যান বলেন, আজকের গণশুনানির উদ্দেশ্য কোন ভাবেই কাউকে খাটো করা বা বড় করা নয়। সেটা অস্বীকার আমরা করি না, আমাদের মধ্যে কমবেশি দুর্নীতি রয়েছে। ঘুষ, জ্ঞাত-অজ্ঞাতে, কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি।দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতির দুইটি দিক রয়েছে। একটি ডিমান্ড সাইট অপরটি সাপ্লাই সাইট। ডিমান্ড সাইট বলবে আমাকে কিছু ঘুষ দিতে হবে আর সাপ্লাই সাইট বলবে আমি কিছু ঘুষ দেব আমাকে কাজটা করে দেন। সবার আগে সাপ্লাই সাইটটা বন্ধ করতে হবে। সাপ্লাই সাইট বন্ধ হয়ে গেলে ডিমান্ড সাইট বন্ধ না হয়ে কোন উপায় নেই। আর দুর্নীতি বৈষ্যমের সৃষ্টি করে। দুর্নীতি যত কমবে বৈষম্য তত কমবে।আবদুল মোমেন বলেন, আপনার অফিসে, আমার অফিসে দুই একজন দুর্নীতিবাজ যে নেই তা আমরা অস্বীকার করবো না। সেই দুর্নীতিবাজদের কারণে আমরা সেবাগ্রহীতার কাছে নিন্দনীয় হবো। বিষয়টি খেয়াল রাখতে হবে। আর প্রতিটি অফিসে সপ্তাহে না হলেও মাসে একবার গণশুনানীর আয়োজন করেন। এই গণশুনানীর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেনের সভাপতিত্বে গণশুনানীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মো: আক্তার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জের উপপরিচালক মো. এরশাদ মিয়া।গণশুনানীতে পাসপোর্ট অফিস, বিআরটিএ, ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতাল, ভূমি অফিস সহ বেশ কিছু সরকারি অফিসের দূর্ভোগের কথা তুলে ধরেন ভূক্তভোগীরা। এসময় তার জবাব দেন অফিস প্রধানরা এবং কিছু ঘটনায় ভুল স্বীকার করে তার প্রতিকার করার উদ্যোগ নেবেন বলে জানান তারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩১ আগস্ট: নামাজের সময়সূচি
৩১ আগস্ট: নামাজের সময়সূচি

আজ রোববার, ৩১ আগস্ট ২০২৫ ইংরেজি, ১৬ ভাদ্র ১৪৩২ বাংলা, ৬ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ
ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছেন জাতীয় Read more

পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা
পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মীকে হত্যা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদলের কর্মী ইয়ানুল হোসেনকে ধারালো অস্ত্রধারা কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় আলামিন নামে Read more

তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল
তারেক রহমানের নামে অপপ্রচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে একটি গুপ্ত সংগঠন কর্তৃক মিথ্যাচার, অপপ্রচার, অবমাননাকর বক্তব্য ও মব সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে Read more

১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার
১৩ বছর পর কারামুক্ত হলেন এটিএম আজহার

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ খালাস পেয়ে প্রায় ১৩ বছর পর অবশেষে কারামুক্ত হয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম।বুধবার (২৮ মে) Read more

ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা
ঈদের ছুটির মধ্যেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা

ঈদুল আজহার ছুটির মধ্যেই দেশের কিছু এলাকায় আজ বুধবার সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন