যশোরে আদালত থেকে হাজত খানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হ্যান্ডকাপসহ পালিয়েছে। রোববার (১৮ মে) বিকেলে জেলা দায়রা জজ আদালতে ঘটনা ঘটে। জুয়েল খান মাগুরা জেলার শালিকা উপজেলার রামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। ২০২১ সাল থেকে জুয়েল কারাগারে বন্দী ছিলেন। তাকে গ্রেফতারে  পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের ইজিবাইক চালক আল-আমিন হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি জুয়েল। ২০২১ সালের ৯ ডিসেম্বর মাগুরা থেকে আল-আমিনের ইজিবাইক ভাড়া করে যশোরের বাঘারপাড়া উপজেলার বুধোপুর গ্রামে এনে তাকে হত্যা করে এবং ইজিবাইক নিয়ে চম্পট দেয় জুয়েলসহ তার সহযোগীরা। এ ঘটনায় বাঘারপাড়া থানায় মামলা হয়। ২০২১ সালের ১৫ ডিসেম্বর  র‍্যাব-৬ খুলনার স্পেশাল টিম জুয়েলসহ মামলার চার আসামিকে আটক করে এবং তারা হত্যার ঘটনা স্বীকার করে। পরে তাদেরকে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকেই জুয়েল কারাগারে আটক ছিল।আদালত ও পুলিশ সূত্র জানায়, এ মামলার রোববার ছিল ধার্য তারিখ। সকালে জুয়েল ও হারুন অর রশিদকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে তাদের হাজির করা হয়। পরে আদালত তাদের ফের কারাগারে পাঠানোর আদেশ দেন। তখন মহিলা পুলিশ কনস্টেবল সোনালী তাদের দুজনকে নিয়ে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন। এ সময় নিজ তলার সিড়ির কাছে পৌঁছালে কৌশলে জুয়েল খান হাতকড়া ভেঙে পালিয়ে যায়। পরে কনস্টেবল সোনালী চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে তাড়া করে।প্রত্যক্ষদর্শীরা জানান, পলাতকের খবর শুনে তারা পিছু ধাওয়া করেন। এ সময় জুয়েল জজ আদালতের সামনের গেট দিয়ে দৌড়ে খড়কির দিকে চলে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)আবুল বাসার, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত আদালতে যান। একইসঙ্গে পুলিশের একাধিক টিম জুয়েলকে খুঁজতে অভিযানে নামে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের বিভিন্ন ইউনিট অভিযানে রয়েছে।যশোর কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, জুয়েলকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে। বেশি সময় পালিয়ে থাকতে পারবে না।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক
বরিশালে অবৈধ কারেন্ট জালসহ ল্যাগেজ পার্টির সদস্য আটক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবহনের যাত্রীবেশে কৌশলে ল্যাগেজে ভর্তি করে অবৈধ কারেন্ট জাল আমদানি চক্রের এক সদস্যকে বিপুল Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট এলামনাই’র নগদ অর্থ ও উপহার বিতরণ
চট্টগ্রামে যুব রেড ক্রিসেন্ট এলামনাই’র নগদ অর্থ ও উপহার বিতরণ

৮ মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনাই এর পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন
যশোরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য, মারধরের গুঞ্জন

যশোর শহরের ঝুমঝুমপুর কলোনি মাদ্রাসা ছাত্র তামিম হোসেনের (১০) মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকের মারধরে অসুস্থ হয়ে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন