ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল বিগহেড মাছ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় মাছটি ধরা পড়ে।জানা গেছে, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মন, হরিমন বর্মন, সত্ত্বগুণ বর্মন ও মনোরঞ্জন বর্মন প্রতিদিনের মতো ওইদিনও মেঘনা নদীতে মাছ ধরতে যান। বছুরি জাল ব্যবহার করে মাছ ধরার সময় হঠাৎ করেই তাদের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এ বিগহেড মাছটি।পরে মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়। ব্যবসায়ী সুমন মিয়া জানান, তিনি মাছটি ভৈরব ফেরিঘাটের বাজারে নিয়ে বিক্রি করবেন।স্থানীয়রা জানান, সম্প্রতি সময়ে মেঘনা ও তিতাস নদী থেকে বড় বড় মাছ ধরা পড়ছে, যা জেলেদের মাঝে আনন্দ ও আশার সঞ্চার করেছে। তারা বলেন, চলতি বছরের ৩ মার্চ তিতাস নদী থেকে ২৬ কেজির একটি বিগহেড মাছ, ২৮ এপ্রিল ২৫ কেজির একটি বোয়াল মাছ এবং ১০ মে মেঘনা নদী থেকে ১৯ কেজির একটি কাতলা মাছ ধরা পড়ে।জেলে পরিতোষ বর্মন বলেন, আমাদের জালে ধরা পড়া বিগহেড মাছটির ওজন ২৯ কেজি। এটি স্থানীয় ব্যবসায়ী সুমনের কাছে বিক্রি করেছি। এমন বড় মাছ পেয়ে আমরা খুব খুশি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা

ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় পড়ালেখা করা হয়নি মাগুরার রাজুর। পনেরো বছর বয়সে বাবাকে হারান। টাকার প্রয়োজনে ছুটেছিলেন রাজধানী ঢাকায়। সেখানে Read more

শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ
শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত জয় পেল বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোর থেকে হতাশাজনক বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে নেমেছিল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে Read more

ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের কী করতে হবে, জানালেন আজহারী
ফিলিস্তিন ইস্যুতে মুসলিমদের কী করতে হবে, জানালেন আজহারী

ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিমদের করণীয় কী-সেই বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার Read more

ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?
ইমাম মাহদির আগমনের আলামত কোনটি?

কেয়ামতের আগে হজরত ইমাম মাহদি আলাইহিস সালামের আগমন করবেন। কেয়ামতের একটি বড় নিদর্শন এটি। কিন্তু অনেকে ইমাম মাহদি আলাইহিস সালামের Read more

৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত
৫০ শতাংশ মার্কিন শুল্ককে ‘অন্যায্য, অযৌক্তিক এবং অন্যায়’ বলছে ভারত

ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভারত। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের Read more

স্বাধীনতার ৫৪ বছর পরও পাকা রাস্তা নেই ফরিদপুরের পাঁচ গ্রামে
স্বাধীনতার ৫৪ বছর পরও পাকা রাস্তা নেই ফরিদপুরের পাঁচ গ্রামে

স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও জীবনযাত্রায় আধুনিকতার ছোঁয়া লাগেনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামে। টিটা, টিটা পানাইল, শিকারপুর, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন