গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘোষণা দেন তিনি। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।ঘোষণা প্রদানকালে ইউএনও কাউসার আহমেদ বলেন, ধূমপান কেবল ব্যক্তির ক্ষতি করে না, আশপাশের মানুষকেও ঝুঁকিতে ফেলে। একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। তাই কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বরকে সম্পূর্ণরূপে ধূমপানমুক্ত ঘোষণা করা হলো। এখান থেকে ধূমপান করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরও বলেন, সকল সরকারি দপ্তরে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি। ধূমপান নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।উল্লেখ্য, ধূমপান ও তামাকজাত পণ্যের ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ অনুযায়ী সরকার নির্ধারিত পাবলিক স্থানে ধূমপান নিষিদ্ধ আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা
কৃষ্ণাকে রেখেই ভুটানের পথে সানজিদারা

ভুটান নারী ফুটবল লিগে অংশ নিতে থিম্পুর উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ ফুটবলার সানজিদা আক্তার, রুপ্না Read more

কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কালোবাজারিরা Read more

মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার
মন্দিরে ডিউটিরত অবস্থায় গুলি চুরি, ওসি প্রত্যাহার

ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে Read more

তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ
তালতলীতে শত্রুতার জেরে কৃষাণীর সবজি গাছ উপড়ে ফেলল প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে পূর্ব শত্রুতার জেরে এক কৃষাণীর ১ একর জমির সবজি গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে মো. আবুল বাশার নামে Read more

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন