দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে ডুবে যাওয়া একটি ডাচ বাণিজ্য জাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। এই জাহাজটির নাম ছিল কনিং উইলেম দ্য টুয়েডে। যা প্রায় ১৭০ বছর আগে ডুবে গিয়েছিল। এটি ১৯শ শতকের অস্ট্রেলিয়ার সোনার খনির সময়কার একটি মর্মান্তিক ঘটনা।১৮৫৭ সালের জুন মাসে ৮০০ টনের এই পালতোলা জাহাজটি নেদারল্যান্ডসে ফেরার পথে ছিল। পথে এক ভয়াবহ ঝড়ে জাহাজটি রোব শহরের কাছে উল্টে যায়। এতে নাবিকদের দুই-তৃতীয়াংশ ডুবে যান।এর কয়েকদিন আগেই ৪০০ চীনা শ্রমিক এই জাহাজ থেকে নেমেছিলেন। তারা ভিক্টোরিয়ার সোনার খনিতে কাজ করতে গিয়েছিলেন। জাহাজের নাবিকরা তাদের যাত্রী হিসেবে নিয়ে এসেছিলেন বাড়তি টাকা আয়ের জন্য, যা তখন খুব একটা নিয়ম মেনে করা হতো না।এ দুর্ঘটনায় যেসব নাবিক মারা গিয়েছিলেন, তাদের মরদেহ আর খুঁজে পাওয়া যায়নি। তারা লং বিচের বালুর নিচে চাপা পড়ে বলে ধারণা করা হয়।এই ধ্বংসাবশেষ খুঁজতে তিন বছর সময় লেগেছে। অবশেষে ১০ মার্চ ডাচ সরকারের সহায়তায় একদল ডুবুরি জাহাজটি খুঁজে পায়। জেমস হান্টার নামের একজন গবেষক প্রথম এটি পানির নিচে দেখেন। তিনি বলেন, বালু সরে গিয়ে জাহাজের কিছু অংশ দেখা যাচ্ছিল। তখনই বুঝতে পারি, আমরা জাহাজটি খুঁজে পেয়েছি।দলটি বিশ্বাস করে, এটিই কনিং উইলেম দ্য টুয়েডে, কারণ এর অবস্থান ও আকার পুরোনো নথির সঙ্গে মিলে যায়। ২০২৩ সালে ওই জায়গার কাছে সৈকতে ১৯ শতকের চীনা মাটির বাসনের টুকরোও পাওয়া গেছে।এখন জাহাজের ধ্বংসাবশেষ থেকে জিনিসপত্র সংগ্রহ করে রাখা হবে, যাতে ১৯ শতকের জাহাজ, নাবিক ও যাত্রীদের জীবন সম্পর্কে আরও জানা যায়। এই কাজে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা
বাংলায় কথা বললেই বিজেপি তাকে বলছে বাংলাদেশি: মমতা

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি কি জমিদারি পেয়ে গেছে? Read more

সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোনারগাঁয়ের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিবুল হাসান (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উল্লাপাড়া-লাহিড়ী Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
কৃষি ব্যাংকে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে সমন্বিত ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশ কৃষি ব্যাংক Read more

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে চোরের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক চোরের মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) দিবাগত গভীর রাতে চকরিয়া উপজেলার পূর্ব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন