নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরো দুইটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। আজ শনিবার (১৭ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম চৌধুরীর আদালতে তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।এছাড়াও একটি মামলায় আইভীর ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। রিমান্ড শুনানি পরবর্তী তারিখে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক কাইয়ুম খান।সাবেক মেয়র আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইভীকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিল। আজ রাষ্ট্রপক্ষ আদালতে আইভীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে। একইসঙ্গে আমরা, আসামিপক্ষও, এই দুটি মামলাসহ আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত আরও পাঁচটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন জানিয়েছি।আইনজীবী আওলাদ হোসেন জানান, এসব মামলায় শ্যোন অ্যারেস্ট না দেখানো পর্যন্ত পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট মঞ্জুর করেছেন এবং অন্যান্য মামলাগুলোতেও শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে ইতিবাচক মত দিয়েছেন। শুনানিকালে কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাবেক মেয়র আইভী।বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত তুহিন হত্যা এবং দুলাল হোসেন হত্যাচেষ্টা মামলায় তদন্তকারী কর্মকর্তা শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন। পাশাপাশি একটি মামলায় আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যার শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।এর আগে গত ৯ মে ভোরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১২ মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভীর জামিন আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়।এছাড়া, আইভীকে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৫২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে পুলিশ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী স্থগিত
মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় পরিবর্তন এলো মাদারীপুর-১ আসনে বিএনপির প্রার্থী তালিকায়। দলের Read more

ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী
ট্রাম্পের কাছে দুঃখপ্রকাশ করল কানাডার প্রধানমন্ত্রী

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে দুঃখপ্রকাশ করেছেন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন Read more

মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস
মা ইলিশ রক্ষায় টানা অভিযান: শিবচরে ১ কোটি ৩৮ লাখ টাকার জাল ধ্বংস

মা ইলিশ রক্ষায় টানা অভিযানে মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। গত ১৭ দিনে Read more

তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন
তুষারপাতে বিপর্যস্ত পোল্যান্ড, রাস্তায় গাড়িতেই মানুষের রাত্রিযাপন

পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। Read more

৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (২১ Read more

জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা
জুলাই শহীদ পরিবারে অনুদান-ভাতা বণ্টনে সরকারের নতুন বিধিমালা

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারকে দেওয়া এককালীন অনুদান ও মাসিক ভাতা স্বামী বা স্ত্রী, সন্তান এবং বাবা-মায়ের মধ্যে সমান ৩ ভাগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন