জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মিঠু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার ভাদশা ইউনিয়নের দুর্গাদহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিঠু নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কোমরগ্রামের বাসিন্দা। তিনি খালেক আলীর ছেলে বলে জানাগেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে বদলগাছীর দিকে যাচ্ছিলেন মিঠু। পথে দুর্গাদহ বাজারের প্রায় ২০০ গজ দক্ষিণে একটি মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তার মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জব্দ করা হয়েছে ট্রাকটি এবং আটক করা হয়েছে চালককে।জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি এবং ট্রাক ও চালককে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
নিজ এলাকায় মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়ে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ২০২৪ সালের ৯ আগস্ট। এরপর প্রথমবারের মতো নিজ এলাকায় আসলেন উপদেষ্টা ফরিদা Read more

হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত হলেন অধ্যাপক ডা. তাজিন আফরোজ
হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য: সাময়িক বরখাস্ত হলেন অধ্যাপক ডা. তাজিন আফরোজ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের Read more

‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’: হাসান মামুন
‘ঐক্যবদ্ধ থাকলে কেউ ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না’:  হাসান মামুন

জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও Read more

খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
খালেদা জিয়ার জন্মদিনে ভাওয়াল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নব গঠিত ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন
অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন

অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তাছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন