ভারতের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেসসংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল। শুক্রবার (১৬ মে) স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার বলেন, অভিযানের সময় স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পুলিশ জানিয়েছে, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে তারা মথুরায় প্রবেশ করেন।এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের। পুলিশ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছে। পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদঘাটন হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর
আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাসাত, শীর্ষে পাকিস্তানের লাহোর

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।শনিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বায়ুর মান Read more

পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান
মিয়ানমারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

মিয়ানমারে আসন্ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান। সোমবার (২৭ অক্টোবর) আসিয়ান জোটের কূটনৈতিক সূত্রের বরাত Read more

শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়
শেষ ষোলোয় বায়ার্ন-বেনফিকা, আর্জেন্টাইন ক্লাবের হতাশার বিদায়

ফিফা ক্লাব বিশ্বকাপে ‘সি গ্রুপের’ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বেনফিকা। তবে ম্যাচ হারলেও টেবিলের Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা
বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে নাটকের অবসান যেন শেষ হচ্ছে না। সোমবার (০৬ অক্টোবর) বিসিবি নির্বাচনে পরিচালক পদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন