ফেসবুকে ‘স্যাড’ রিঅ্যাক্ট দেওয়ার কারণে মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। গত রবিবার (৪ মে) ওই কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ দেন অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুর রউফ।কারণ দর্শানোর নোটিশ পাওয়া মৎস্য অধিদপ্তরের পাঁচ কর্মকর্তা হচ্ছেন-১. অধিদপ্তরের সহকারী পরিচালক এএসএম সানোয়ার রাসেল।২. সহকারী প্রধান আবু মোহাম্মদ আসাদুজ্জামান।৩. ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. ফরিদ হোসেন।৪. মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. সালমুন হাসান বিপ্লব।৫. ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান।গত ১৪ এপ্রিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।সেখানে তিনি লিখেন, তোফাজ্জেল হোসেন (অতিরিক্ত সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়)। যিনি দুই দফায় (একান্ত সচিব স্বাস্থ্যমন্ত্রী- ২০১০ থেকে ২০১৩ সাল ও একান্ত সচিব পানিসম্পদ মন্ত্রী- ২০১৪ থেকে ২০১৬ সাল) দুজন আওয়ামী মন্ত্রীর পিএস ছিলেন (৬ বছর)। তাকেই সচিব পদে পদোন্নতি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব বানানোর জন্য ডিও লেটার দিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি আরও অনুরোধ করেছেন সিদ্ধান্ত গ্রহণে সময় লাগলে অন্য কাউকে পদায়ন না করে এই তোফাজ্জলকেই এ পদে রাখার জন্যে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ
ছেলেকে না পেয়ে ব্যবসায়ী বাবাকে গ্রেফতার, প্রতিবাদে গৌরনদীতে দোকান বন্ধ

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাদ্দাম বাজার এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে বাজারের অন্তত ১৫টি দোকান বন্ধ Read more

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে পাঁচ বছর বয়সী শিশুর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্টে মো. নাঈম (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় Read more

ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা
ট্রাম্পের শুল্কনীতির কড়া বিরোধিতা রাশিয়ার, ভারতের পাশে থাকার বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সার্বভৌম যেকোনো দেশের স্বাধীনভাবে Read more

স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর
স্বর্ণের দাম বেড়ে ২ লাখ ছাড়াল, আজ থেকে কার্যকর

দেশের বাজারে স্বর্ণের দাম এবার ২ লাখ টাকা ছাড়িয়ে প্রথমবারের মত তৈরী হয়েছে নতুন রেকর্ড। ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম Read more

সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪
সিরাজগঞ্জে শিয়ালের কামড়ে নারীসহ আহত ৪

সিরাজগঞ্জের তাড়াশে শিয়ালের কামড়ে চারজন আহত হয়েছেন। এছাড়া দুই কৃষকের ৫টি গবাদিপশু শিয়ালের কামড়ে আহত হয়েছে।মঙ্গলবার (০৮ জুলাই) রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন