ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকার- মোটরসাইকেল সংঘর্ষে রতন মিয়া (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঝালুয়া মাফরুহীন খান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ ভবের বাজার এলাকার আতাউর রহমানের ছেলে। আহত মনিরুজ্জামান একই উপজেলার বাসিন্দা। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি নৌবাহিনীতে চাকরি করেন।খোঁজ নিয়ে জানা গেছে, রতন মিয়া ও মনিরুজ্জামান দুজনে মিলে কিশোরগঞ্জের হাওরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সন্ধ্যার দিকে পূর্বধলা যাওয়ার পথে নান্দাইলের ঝালুয়া এলাকায় মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রতন মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় মনিরুজ্জামানকে স্থানীয়রা উদ্বার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার
মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদী থেকে অজ্ঞাত যুবতীর মরদেহ উদ্ধার করেছে আলুর বাজার নৌ পুলিশ।পুলিশ জানায়, বুধবার (০২ জুলাই) রাতে সদর উপজেলার Read more

দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন
দলীয় পদ স্থগিত আলোচিত নেতা ফজলুর রহমান পেলেন বিএনপির মনোনয়ন

দলীয় পদ স্থগিত হওয়া আলোচিত বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন Read more

চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি
চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের সূচি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর সূচি অবশেষে প্রকাশিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩০ সেপ্টেম্বর এবং ফাইনালের মধ্য দিয়ে পর্দা Read more

ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 
ত্রিশালে ধান সিদ্ধ করতে ব্যস্ত কৃষক কৃষাণী 

বাংলাদেশ দেশ কৃষি প্রধান দেশ। গ্রামগঞ্জের বেশিরভাগ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের ধান চাষ করা Read more

চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
চকরিয়ায় বাস-জীপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় উপজেলাস্থ ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনে যাত্রীবাহী বাস ও জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৪৬) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন