কিশোরগঞ্জের করিমগঞ্জ ও ইটনা হাওরে পৃথক বজ্রপাতে মো. মতিউর রহমান (৩০) ও নিরোদ দাস (৬২) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকাল ৩ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চামড়া বন্দরের তালুক বন্দ হাওরে ও বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামের হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের আব্দুল আশিদের ছেলে মো. মতিউর রহমান ও ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে নিরোদ দাস।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে বাড়ির পাশে নদীর পাড় থেকে ট্রাকে বোঝাই করে ধান আনতে গিয়েছিলেন কৃষক মতিউর রহমান। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে দুপুরের দিকে বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস ও তার স্ত্রী। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাসের মৃত্যু হয়। এতে আহত হয় তার স্ত্রী। বজ্রপাতে নিহতের স্ত্রী আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তহমিনা আক্তার ও ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা
বিএনপির অফিসে ককটেল নিক্ষেপ, ইউপি চেয়ারম্যানসহ ২১৯ জনের নামে মামলা

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপির একটি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের অভিযোগে মামলা হয়েছে। মামলায় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম Read more

দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল
দেশব্যাপী একযোগে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল

ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেছে সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার Read more

মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার
মুন্সীগঞ্জে ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ‘চাক্কু মিলন’ গ্রেপ্তার

গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত অন্তত দুইটি হত্যা ও একটি ভাঙচুর মামলার Read more

এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
এইচএসসি পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এইচএসসি পরীক্ষা উপলক্ষে কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের Read more

ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল
ঈদুল আজহার দিন বন্ধ থাকবে মেট্রোরেল

ঈদুল আজহার দিন অর্থাৎ ৭ জুন রাজধানীর দ্রুততম ও আধুনিক বাহন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।বুধবার (৪ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট Read more

পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি
পাবনা ১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করে প্রজ্ঞাপন জারি

পাবনা-১ ও পাবনা-২ আসনে নির্বাচনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) আসন ২টি স্থগিত করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন