সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। প্রায় দুই সপ্তাহ ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের যমুনা নদীর তীরে ভেড়ানো রয়েছে একটি ট্যাগবোট জাহাজ। এরই মধ্যে জাহাজটির ইঞ্জিনসহ বেশকিছু অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, জাহাজটি চুরি করা।শুক্রবার (১৬ মে) সরেজমিন দেখা যায়, এনায়েতপুর বেড়িবাঁধ এলাকার দক্ষিণ দিকে তিনতলাবিশিষ্ট জাহাজটি অকেজো অবস্থায় পড়ে আছে। সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাহারাও বসানো হয়েছে।স্থানীয়দের  সঙ্গে কথা বলে জানা যায়, ‘এম. টি আনোয়ারা নাসির-২’ নামের নৌযানটি তিনতলাবিশিষ্ট একটি পুরোনো টাগবোট, যেটা ‘পন্টুন জাহাজ’ নামে পরিচিত। গত ২ মে ট্যাগবোট জাহাজটি এনায়েতপুর স্পার বাঁধের পাঁচশ গজ দক্ষিণে প্রথম দেখা যায়।দু-একদিন পর ১০-১৫ জনের একটি চক্র লোহা কাটার যন্ত্র নিয়ে এর ওপরের অংশ এবং ইঞ্জিনটি কেটে দুটি নৌকায় ভর্তি করে নিয়ে যায়। বিষয়টি পুলিশ জানার পর তারা আর আসেনি। এ ব্যাপারে কথা হয় হৃদয় ও আবু নায়েমসহ স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে। তারা বলেন, জাহাজটি কোথা থেকে, কীভাবে এসেছে কেউ বলতে পারে না। তবে ২ মে প্রথম নজরে আসে। কয়েকদিন আগে কিছু লোক এসে জাহাজের বেশ কিছু অংশ কেটে নিয়ে যায়। তখন এলাকাবাসী ভেবেছিল জাহাজটি তাদের। পরে জানা যায়, এটি চুরি করে আনা হয়েছে। অবৈধভাবে ধাতব অংশ বা ইঞ্জিন বিক্রির উদ্দেশ্যেই জাহাজটি এখানে আনা হতে পারে।এনায়েতপুর স্পার বাঁধ প্রকল্পের নৈশপ্রহরী আব্দুর রাজ্জাক বলেন, প্রথমে আমি মনে করেছিলাম এটি সরকারি কোনো জাহাজ। তাই কোনো খোঁজ নেওয়া হয়নি। জাহাজটি কিছু লোককে দেখতে পেয়ে মনে করছিলাম জাহাজ মেরামত করা হচ্ছে। পরে দেখি জাহাজের অনেক অংশ কেটে নিয়ে গেছে তারা। বিষয়টি জানতে পেরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, স্পার বাঁধ এলাকায় জাহাজটি দেখে স্থানীয়রা খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে পাহারা বসায়। এখন পর্যন্ত জাহাজটির মালিকের খোঁজ পাওয়া যায়নি। তবে মালিকানা দাবি করে নৌপুলিশের সঙ্গে একটি পক্ষ যোগাযোগ করেছে।চৌহালী নৌপুলিশ ফাঁড়ির ওসি গাজী মিজানুর রহমান বলেন, পরিত্যক্ত জাহাজটি বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে। চট্টগ্রামের এক ব্যক্তি জাহাজটির মালিকানা দাবি করে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেছেন, এটি যমুনা রেলসেতু প্রকল্পে ভাড়া দেওয়া হয়েছিল। সেখান থেকেই জাহাজটি হারিয়ে গেছে।ওসি আরও বলেন, মালিক দাবি করলেও তারা এখনো ঘটনাস্থলে আসেননি এবং জাহাজটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমাদের জানাননি। তারা এলে যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে Read more

জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!
জীবিত স্বামীকে ‘মৃত’ বানিয়ে বীমার ২৫ লাখ টাকা তুলে নিলেন স্ত্রী!

স্বামীর মৃত্যু হয়েছে, এই বলে ভুয়া মৃত্যু সনদ দেখিয়ে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন স্ত্রী। পরে ঘটনাটি জানাজানি হলে ওই Read more

প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ
প্যারালাইস শিশুদের জন্য ওয়াকার উদ্ভাবন করেছেন শোভন পারভেজ

আমাদের সমাজের অনেকেই স্বাভাবিক জীবন থেকে পিছিয়ে রয়েছেন। এসব প্যাসেন্টদের কে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে এক অভাবনীয় আবিষ্কার করেছেন এই Read more

কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

কুমিল্লার নাঙ্গলকোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সর্বস্ব Read more

নড়ে গেল মোসাদের ভিত
নড়ে গেল মোসাদের ভিত

অভাবনীয় ভিত নাড়িয়ে দিয়েছে ইরান। না স্বীকার করতে পারছে, না বিশ্বাস করতে পারছে ইসরায়েল। দূরপাল্লা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে মোসাদের একটি Read more

‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’
‘আমরা ইমার্জেন্সি হ্যান্ডেল করছি, সহযোগিতা করুন’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাংবাদিকদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন