তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।শুক্রবার (১৬ মে) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হবে।কয়েকটি দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাত ১০টার পর কাকরাইল মসজিদের সামনে যান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি কথা বলার একপর্যায়ে একটি প্লাস্টিকের পানির বোতল উড়ে এসে তার মাথায় পড়ে। এরপর আর কথা না বলে সেখান থেকে চলে যান মাহফুজ আলম।এর আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পর্যায়ের নেতারা। তারা বলেছেন, সমালোচনা গণতান্ত্রিক অধিকার, কিন্তু শারীরিক লাঞ্ছনা বর্বরতা। মাহফুজ আলমের সঙ্গে যা হয়েছে, তার চেয়ে নিকৃষ্ট আর কী হতে পারে, সেই প্রশ্নও করেছেন তারা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাশুড়ির মাথা ফাটাল বউমা!
শাশুড়ির মাথা ফাটাল বউমা!

যশোরে বউমার বিরুদ্ধে শাশুড়ির মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ভেকুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। Read more

চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর
চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারস্থ মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা মঞ্চ ভাঙার অভিযোগ উঠেছে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। Read more

কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত
কৃষকের দুই গরু জবাই করে পিকনিক, ৮ কৃষককে পিটিয়ে আহত

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীতে বালু মহাল দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনার পর অশান্ত হয়ে উঠেছে চরাঞ্চল। Read more

মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত গডফাদারদের ধরতে হবে। তিনি Read more

ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির
ভোটে শাপলা মার্কা না রাখার নীতিগত সিদ্ধান্ত ইসির

‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কোনো রাজনৈতিক দল তাদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন