পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টা থেকে তাদের অনশন শুরু হয়। এর আগে বিকেল ৩টায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।তিনি জানান, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল সাড়ে তিনটায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না।এর আগে গত বুধবার থেকে কাকরাইল মোড়ে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকরা সমাবেশ করছেন। বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০টি বাস চক্রাকারে শিক্ষার্থীদের আন্দোলনস্থলে নিয়ে এসেছেন।প্রসঙ্গত, শিক্ষার্থীরা চার দফা দাবিতে কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।চলমান আন্দোলনের চার দফা দাবি হলো- ১. বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা। ২. জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন দেওয়া। ৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাস ও দ্রুত বাস্তবায়ন। ৪. ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর
ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে প্রান গেলো প্রসূতি নারীর

পবনার ঈশ্বরদীতে চিকিৎসকের ভুল অস্ত্রপচারে মোছাঃ সেতু খাতুন নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার(১৩ মে) রাতে পৌর শহরের আকলিমা Read more

এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

ঢাকার এভারকেয়ার হসপিটাল ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের ড্রোন উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা Read more

৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন
৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ খুলে দেওয়া হচ্ছে সুন্দরবন

টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ পহেলা সেপ্টেম্বর থেকে জেলে, বনজীবী ও দেশি-বিদেশি পর্যটকদের জন্য খুলছে সুন্দরবনের দ্বার। বন বিভাগের অনুমতি Read more

গরমেও যে কারণে গরম পানি পান করবেন
গরমেও যে কারণে গরম পানি পান করবেন

তীব্র তাপদাহের সময়, বরফ-ঠান্ডা পানি পান করা স্বাভাবিক বলে মনে হয়। তবে, গরম পানি তীব্র তাপদাহেও সুস্থতার একটি ঢাল হতে Read more

এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা
এসএসসি পরীক্ষায় ফেল করায় কুমিল্লায় কিশোরীর আত্মহত্যা

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে Read more

জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা
জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন