বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী একটি জীপ গাড়ি খাদে পড়ে তৈইংয়া মুরুং (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক।শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১০ টায় আলীকদম সদর ইউনিয়নের কলাঝিড়ি এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সকলেই যুগেরাম কারবাড়ি গ্রামের বাসিন্দা ও তারা সকলেই ম্রো জনগোষ্ঠীর। স্থানীয় ও পুলিশ জানায়, ৩৫ জনের অধিক যাত্রী নিয়ে পানবাজার থেকে যুগেরাম কারবাড়ি গ্রামে দিকে যাচ্ছিল গাড়িটি। এসময় কলাঝিড়ি এলাকায় পৌছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করে। তবে আহতরা অধিকাংশ কোমলমতি শিশু বলে জানা গেছে।আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির বলেন, যাত্রীদের নিয়ে যাওয়ার সময় কলঝিরি এলাকায় জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই ঘটনায় একজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত ৩৫ জনের অধিক। আহতদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে
প্রধান উপদেষ্টার সাথে সাত রাজনৈতিক দলের বৈঠক চলছে

সাতটি রাজনৈতিক দল ও একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২ Read more

চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে Read more

পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ
পটুয়াখালীতে ভাবীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় মামাতো দেবর সোহাগ হাওলাদারের (২৭) বিরুদ্ধে দুই সন্তানের জননী এক নারীকে (২৩) ব্ল্যাকমেইল করে বারবার ধর্ষনের অভিযোগ উঠেছে। Read more

জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক
জাবিতে ২১ বোতল বিদেশি মদসহ শিক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে ২১ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।গত রবিবার (৪ জানুয়ারি) রাত ১০টায় Read more

‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ
করের চাপ, কালো টাকা সাদা- অন্তর্বর্তী সরকারের বাজেটের যত চ্যালেঞ্জ

এবার এমন একটি সময় এই বাজেট দেওয়া হয়েছে, যখন উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বিদেশি ঋণের কঠোর শর্ত, বিনিয়োগে স্থবিরতাসহ বিভিন্ন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন