ফুলবাড়ীতে এক দেশি ছাগলের ৫ বাচ্চা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের ৫টি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের গ্রাম থেকে নারী-পুরুষ দলবেঁধে সদ্য জন্ম নেয়া ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখতে ছুঁটে যান খয়বর আলী ও সুফিয়া বেগম দম্পতির বাড়িতে। এই দম্পতির বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায়।স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্বামী খয়বর আলী স্ত্রী সুফিয়া বেগমকে সংসারে বাড়তি আয়ের জন্য একটি কালো রংয়ের দেশি ছাগল কিনে দেন। এক বছরের মধ্যে ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। এভাবে দ্বিতীয় বছরও দুইটি, তৃতীয় বছর দুইটি, চতুর্থ বছর দুইটি বাচ্চা জন্ম দিলেও এ বছর ১১ মে  পঞ্চম বছরে এক সঙ্গে ৫টি বাচ্চার জন্ম দেয়। এক সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ায় খুশি সফিয়া বেগমসহ পরিবারের সবাই। খবর পাড়া প্রতিবেশির মধ্যে জানা জানি হলে এক নজর দেখতে ছুঁটে যান গৃহিণী সুফিয়া বেগমের বাড়িতে। পরে গত চার পাঁচ দিনে পুরো গ্রাম জুড়ে খবর ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় কয়েকজন যুবক ৫টি বাচ্চার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেয়া পাঁচটি ছাগলের বাচ্চা জন্মের পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে। স্বাভাবিক ভাবে বাচ্চাগুলো তার মায়ের দুধপানসহ চলাফেরা করছে।ছাগলের মালিক খয়বর আলী ও তার স্ত্রী সুফিয়া বেগম জানান, দেশি ছাগলের বাচ্চা পাঁচটি হবে এটা কখনো ভাবিনি। সেইদিন প্রথমে পর পর দুইটি বাচ্চা হয়। এর কিছুক্ষণ পর পর আবারও তিনটি বাচ্চা হয়। মুহূর্তে মধ্যে পাড়াপ্রতিবেশিরা দেখতে আসেন। এখনো অনেকেই দেখতে আসছেন। তবে আল্লাহর অশেষ রহমতে ৫টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। তবে এই বাচ্চা গুলো গত পাঁচ দিন থেকে মায়ের দুধের পাশাপাশি দিনে তিন বেলা ও রাতের ১২ টা পর্যন্ত  তিন বেলা করে দুই কেজি গাভির দুধ খাওয়ানো হচ্ছে। এছাড়াও সব সময় বাচ্চাগুলোকে নজরে রাখতে হয়। নজর না রাখলে যেন কোন মুহূর্তে শিয়াল ও বেজির পেটে চলে যাবে। এই দেশি জাতের ছাগলটি পাঁচ বছরে কয়েক বারে মোট ১৩টি বাচ্চার জন্ম দিয়েছে। এক পূর্বফুলমতি এলাকার যুবক জান্নাত মিয়া, পশ্চিম ফুলমতি এলাকার শিক্ষার্থী অসীম চন্দ্র রায় ও আছলাম মিয়া জানান, শুনছি একটা করি ছাগলের পাঁচটি ও ছয়টি করে বাচ্চা হয়। তবে স্বচোখে দেখিনি। কৃষক খয়বর আলী বাড়িতে গত চার-পাঁচদিন আগে একটি ছাগলের পাঁচটি বাচ্চা হয়। এই খবর শুনে শুক্রবার সকালে স্বচোখে জন্ম নেয়া পাঁচটি বাচ্চা দেখলাম। বাচ্চাগুলো স্বাভাবিক ভাবেই চলাফেরা করছে এবং মা ছাগলের দুধপানও করছে। দেখে আমাদের ভালো লাগলো।নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাসেন আলী জানান, শুনেছি গত ১১ মে আমার বাড়ির পাশের  কৃষক খয়বর আলীর একটি দেশি ছাগলের এক সঙ্গে ৫টি বাচ্চা হয়েছে। শুনছি এখনো বাচ্চাগুলোকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন। তবে আগে কখনও আমাদের এলাকায় এক ছাগলের ৫টি বাচ্চা হওয়া দেখিনি আবার শুনার খবরও পায়নি।ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, দুই, তিনটি পর্যন্ত স্বাভাবিক ভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে এবং চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক হলেও এর সংখ্যা কম। তবে এক সাথে পাঁচটি ও ছয়টি বাচ্চা জন্ম নেওয়া একটু ব্যতিক্রম হলেও অস্বাভাবিক কিছু নয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন
মা হারালেন অভিনেত্রী অর্ষা, চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাজিয়া হক অর্ষার মা মাসুদা হক মারা গেছেন। অভিনেত্রীর মা মাসুদা হক শুক্রবার (২০ জুন) দিনগত Read more

লিভারের ৭৫ ভাগই নষ্ট অমিতাভ বচ্চনের, কাজ করছেন পুরোদমে
লিভারের ৭৫ ভাগই নষ্ট অমিতাভ বচ্চনের, কাজ করছেন পুরোদমে

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। বলিউড বাদশার এখন ৮৩ বছর বয়স। এই বয়সেও পুরোদমে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার কাজ করে যাচ্ছেন Read more

‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট
‘১২ দিনের যুদ্ধের সমাপ্তি’ ঘোষণা করলেন ইরানের প্রেসিডেন্ট

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যাতে সম্মতির কথা জানায় ইসরাইলও। এবার গত Read more

নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের তিন দিন পর আড়িয়াল খা নদ থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের আড়িয়াল খা নদ থেকে নিখোঁজের তিন দিন পর তিন বছরের শিশু সুলায়মান সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৪ আগস্ট) Read more

হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ
হোমনায় ক্যানোলা না বসাতে পেরে প্রাইভেটে অতিরিক্ত বিলের অভিযোগ

কুমিল্লার হোমনা উপজেলা সদরে অবস্থিত বেসরকারী হাসপাতাল গুলিতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ উঠেছে। এ নিয়ে রোগী ও Read more

অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি
অসুস্থ সন্তানকে বাঁচাতে গরীব অসহায় বাবা-মায়ের আকুতি

মাষ্টাস পাশ করা অসুস্থ মেধাবী সন্তানকে বাঁচাতে সরকারসহ বিত্তবানদের কাছে গরীব অসহায় বাবা-মা আকুতি জানিয়েছেন। তাদের একমাত্র সন্তান মেধাবী শিক্ষার্থী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন