পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। যতদিন পাকিস্তান ‘সীমান্ত সন্ত্রাসবাদে’ মদদ দেওয়া বন্ধ না করবে ততদিন এ অবস্থার পরিবর্তন হবে না। বৃহস্পতিবার (১৫ মে) এক একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারত-পাকিস্তানের বিষয়টি উঠে আসলে এ মন্তব্য করেন জয়শঙ্কর।ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের সঙ্গে যে কোনো বিষয় ‘কঠোরভাবে দ্বিপক্ষীয় ভিত্তিতে’ সমাধান করতে হবে, তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না। এ নিয়ে দীর্ঘদিনের যে ঐক্যমত বা নীতি আছে সেটি অপরিবর্তিত রয়েছে বলে জানান তিনি।  এস জয়শঙ্কর বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বলেছিল, জম্মু-কাশ্মিরের পেহেলগামের হামলার সঙ্গে জড়িততের শাস্তির আওতায় আনতে হবে। আমরা ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে ওই হামলাকারীদের শাস্তি দিয়েছি।পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদ ব্যতিত অন্য কোনো বিষয়ে আলোচনা হবে না বলে জানান এস জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের কাছে সন্ত্রাসীদের তালিকা আছে। তাদের আমাদের কাছে তুলে দিতে হবে। পাকিস্তান জানে তাদের কী করতে হবে।অপরদিকে কাশ্মির ইস্যু নিয়ে তিনি দাবি করেন, পুরো কাশ্মির ভারতের ভূখণ্ড যেটি পাকিস্তান দখল করে রেখেছে। পাকিস্তান যদি কাশ্মিরকে ভারতের কাছে হস্তান্তরে আগ্রহী থাকে; শুধুমাত্র তখনই এ নিয়ে আলোচনা হতে পারে।সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ চুক্তি স্থগিত আছে। এটি থাকবে যতদিন পাকিস্তান সীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেবে।এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুমকি দিয়েছেন ভারত যদি সিন্ধুর পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে তাদের তাদের অকল্পনীয় পরিণতি ভোগ করতে হবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের Read more

ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ Read more

ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?
ব্যালন ডি’অর: কে জিতলেন কোন পুরষ্কার?

ফুটবল বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার ব্যালন ডি’অর জিতলন ওসমান দেম্বেলে। গত মৌসুমে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি’র হয়ে ট্রেবল জয়ে এ সাফল্য Read more

ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন
ভূঞাপুরে কেক কেটে সময়ের কণ্ঠস্বরের এক যুগপূর্তি উদযাপন

টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসবমুখর পরিবেশে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ জুন) বেলা ১১টায় Read more

সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি
সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে ইন্টার মায়ামি

চোট কাটিয়ে ফিরলেও পুরোপুরি ফিট নন লিওনেল মেসি। তাই বিশ্রামে রাখা হয়েছে আর্জেন্টাইন তারকাকে। তবে তার অনুপস্থিতি মোটেই উপলব্ধি হতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন