বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৮৬ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। শুক্রবার (১৬ মে) সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন দূষণে শীর্ষ শহর ভারতের দিল্লি।১৮৮ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সেনেগালের ডাকার (১৬৭), চিলির সান্তিয়াগো (১৬০) ও পাকিস্তানের লাহোর (১৫২)। শহর তিনটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।আজ ঢাকার শীর্ষ দুই দূষিত এলাকা মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসার্স কোয়ার্টার (২২২) ও বেজ ইজওয়াটার আউটডোর (২০৩)।এই দুই এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
ঢাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল তরুণীর

রাজধানীর খিলক্ষেতে বাসের ধাক্কায় রাইড শেয়ার মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক তরুণী নিহত হয়েছেন।বুধবার (০৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?
এবার উবার অ্যাপে ডাকা যাবে হেলিকপ্টার, ভাড়া কত?

এবার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে নতুন এক সুযোগ আনতে যাচ্ছে উবার। সানফ্রান্সিসকো ভিত্তিক রাইড-শেয়ারিং কোম্পানিটি ঘোষণা করেছে, তারা এবার Read more

আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতা-কর্মীরা: রফিকুল ইসলাম

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার Read more

বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার
বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন