জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৩ জন তরুণ-তরুণী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেয়েছেন। কোনো প্রকার ঘুষ, তদবির বা প্রভাব ছাড়াই, মাত্র ১২০ টাকার অনলাইন আবেদন ফি দিয়ে সম্পন্ন হয় এই নিয়োগ প্রক্রিয়া।বৃহস্পতিবার (১৫ মে) রাতে জয়পুরহাট পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। তিনি নিয়োগপ্রাপ্তদের নিজ হাতে ফুল দিয়ে বরণ করেন।এই নিখুঁত স্বচ্ছ প্রক্রিয়ার জন্য জেলার সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছেন পুলিশ সুপার। স্থানীয়রা মনে করছেন, তাঁর দৃঢ় ও নৈতিক নেতৃত্ব ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে।নিয়োগপ্রাপ্তরা জানান, তাদের কারোরই ঘুষ কিংবা তদবিরের প্রয়োজন হয়নি। শুধুমাত্র নিজস্ব মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা পুলিশে নিয়োগ পেয়েছেন, যা তাদের আত্মবিশ্বাস ও গর্বের জায়গা তৈরি করেছে।ক্ষেতলাল উপজেলার রুয়াইর গ্রামের সিএনজি চালক শহিদুল ইসলামের মেয়ে শাহানাজ পারভীন সানু বলেন, আমি জানতাম ঘুষ না দিয়েও চাকরি পাওয়া যায়। সেই বিশ্বাস থেকেই আবেদন করেছিলাম। আজ আমি সত্যিই খুশি। তার বাবা বলেন, বিনা পয়সায় চাকরি হয়—এটা আজ চোখে দেখলাম। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে পুলিশে চাকরি পেয়েছে।পাঁচবিবি উপজেলার রুনিহালী গ্রামের মুচি পরিবারের সন্তান বিধান রবিদাসের নাম ঘোষণা হওয়ার পর তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন।পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, আমরা ১৩ জন তরুণ-তরুণীকে নিছক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দিয়েছি। এখানে কেউ কোনো ধরণের সুপারিশ বা ঘুষের আশ্রয় নেয়নি। আমরা চাই, তারা যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জাতির কল্যাণে কাজ করে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার
দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে বাতাস দেওয়ার দোকানে ঢুকে যায়। এতে দোকানে থাকা কর্মচারী মোহাম্মদ Read more

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি
ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দিতে রিপাবলিকান আইনপ্রণেতার চিঠি

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারে মনোনীত করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা Read more

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ২১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।মঙ্গলবার (২৪ Read more

চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান
চাঁদপুরে এক মাসে ভ্যাট নিবন্ধনের আওতায় এলো প্রায় ৮শ প্রতিষ্ঠান

চাঁদপুর জেলায় গত বছরের ডিসেম্বর মাসে নতুন করে প্রায় ৮শ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনা হয়েছে। সরকারের রাজস্ব Read more

প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব
প্রশিক্ষণ ও অবকাঠামোতে দক্ষ মেরিন অফিসার গড়ছে সরকার: নৌপরিবহন সচিব

বাংলাদেশ মেরিন একাডেমি, চট্টগ্রামের ৫৯তম ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ (গ্র্যাজুয়েশন প্যারেড) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন