রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নস্থ রাবার বাগান নামক এলাকায় ছয় চাকার একটি গাছবাহী ট্রলি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় চালক সজ আহত হয়েছেন আরও দুই জন।বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কংকন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।দূর্ঘটনায় নিহতরা হলেন—নোয়াচান চাকমা (৪৫), নিবারণ চাকমা (৩২) ও লেত্তোউদু চাকমা (৩০)। তারা সবাই পেশায় শ্রমিক বলে জানা গেছে। আহতরা হলেন—সুমন চাকমা (২৭), সুহেল চাকমা (৩২) আহত দুই জন বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের বাড়ি বাঘাইছড়ি ইউনিয়নের বড় কচুছড়ি এলাকায়। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কচুছড়ি নামক এলাকা থেকে আর্যপুর জিরো মাইলের দিকে আসার পথে রাবার বাগান এলাকায় পৌঁছালে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং চালক সহ আহত হন আরও দুই জন। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বাঘাইছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কনকন চাকমা জানান, দুপুরে ট্রলিটি বাড়ির কাঠ চিরানোর জন্য কাঠ বোঝাই করে বাঘাইছড়ি ফিরছিলো। ট্রলিটি বাঘাইছড়ি ইউনিয়নের আর্যাপুর রাবার বাগান এলাকায় আসলে এ দুর্ঘটনা ঘটে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
পাংশায় ওসির বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ও উপ-পরিদর্শক (এসআই) হিমাদ্রি হাওলাদারসহ তিন জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও Read more

রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩
রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত চট্টগ্রামের গার্মেন্টস, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় অভিযান চালিয়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) Read more

ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা
ঈদের দিন স্ত্রীকে গলা কেটে হত্যা

পারিবারিক কলহের জেরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এ্যামি বেগম (১৯) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী হাসিবুলের Read more

টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)

এশিয়া কাপে আজ প্রথমবার মাঠে নামছে পাকিস্তান। ওমানের মুখোমুখি হবে দলটি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিও আজ।আর্চারিওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপবেলা ১১টা, সনি স্পোর্টস Read more

মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার
মিরসরাইয়ে তিন মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে পরিত্যক্ত জায়গায় মাদকসেবন করে নেশাগ্রস্ত অবস্থায় শাহাদাত, মো. শাহেদ ও মো. সাগর নামের তিন যুবককে গ্রেপ্তার করেছে উপজেলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন