দীর্ঘ ২৯ দিনের শিক্ষার্থীদের আন্দোলনের পর গত মঙ্গলবার (১৩ মে) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অপসারণ করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ট্রেজারারও দায়িত্ব থেকে অব্যাহতি পান। সাবেক উপাচার্যের অপসারণের পর অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।  বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।  নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তার বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে এবং এ বিশ্ববিদ্যালয়ের মান, মর্যাদা ও র্যাংকিং আরও এগিয়ে নিতে আমি আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব।তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমি সচেষ্ট থাকব। যেহেতু আমি বাইরে থেকে এসেছি, তাই বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো জানা আমার জন্য জরুরি। প্রতিটি বিভাগের সিআর ও এসিআরসহ শিক্ষকদের সঙ্গে মিটিং করে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। তিনি আরো বলেন, আমি সকলের জন্য উন্মুক্ত। যেকেউ আমার সাথে যেকোনো ব্যাপার দেখা করার সুযোগ পাবে।পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে গিয়ে তালাবদ্ধ উপাচার্য বাসভবনে তালা খুলেন তিনি। এসময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বন্ধ করে দেওয়া দপ্তরের তালার দাবি উপাচার্যের হাতে তুলে দেন। এদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের যোগদানের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক ক্ষেত্রে নতুন দিগন্তে এগিয়ে যাবে বলে আশাবাদী শিক্ষার্থীরা।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত
ওএসডির পর কুসিক প্রধান নির্বাহী সামছুল আলমকে তাৎক্ষণিক অবমুক্ত

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মোঃ সামছুল আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত ঘোষণা করেছে জনপ্রশাসন Read more

সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ
সংগীতের জাদুকর আইয়ুব বাচ্চুর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

আইয়ুব বাচ্চু—দেশের ব্যান্ড সংগীতে কিংবদন্তিতুল্য একটি নাম। দেশে সেরা গিটারিস্ট ও সুরের জাদুকর হিসেবে স্মরণীয় এ শিল্পী দর্শককে মুহূর্তের মধ্যেই Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে
সরাইলে ময়না হত্যা: ইমাম-মোয়াজ্জেম দুই দিনের রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মাদরাসাছাত্রী পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়না হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত মসজিদের ইমাম ও মোয়াজ্জেমকে রিমান্ডে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন