পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে ২ প্রজাতির গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। এখন থেকে আর সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণি নামে এসব গাছের চারা রোপণ করা যাবে না। বৃহস্পতিবার (১৫ মে) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ করা হলো। প্রজ্ঞাপনে এসব আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে বলা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন
চাঁদপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে প্রতীকি অনশন

চাঁদপুরে প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। নবম পে-স্কেল বাস্তবায়ন ও সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা Read more

ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার
ঠাকুরগাঁওয়ে চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবি ছাত্র-জনতার

১ হাজার শয্যা বিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে Read more

গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার
গাজীপুরে চাঁদাবাজিসহ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির ৪ নেতা বহিষ্কার

চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শবিরোধী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করেছে Read more

ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল
ইসলামে শুক্রবার সর্বশ্রেষ্ঠ দিনে বিশেষ গুরুত্বপূর্ণ ১০ আমল

ইসলামে শুক্রবার বা জুমার দিন দিনসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মহানবী (সা.) বলেন, দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিন Read more

বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর
বৃষ্টির পর ঢাকার বাতাস ‘সহনীয়’, শীর্ষে পাকিস্তানের লাহোর

দুয়ারে কড়া নাড়ছে শীত। কয়েক দিনের শুষ্ক আবহাওয়ার পর এক পশলা বৃষ্টিতে ঢাকার বাতাস আজ ‘সহনীয়’। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন