নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জনগণের নিরাপত্তা ও সেবা দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যেতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।বৃহস্পতিবার (১৫ মে) রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এপ্রিল-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, পুলিশ আইন ও বিধি দ্বারা পরিচালিত একটি সুশৃঙ্খল বাহিনী। পেশাগত দায়িত্ব পালনকালে পোশাকে, উপস্থাপনায়, সেবায় এবং দৃঢ়তায় নিজেদের অনন্য উচ্চতায় তুলে ধরতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অপেশাদার আচরণ ও শিথিলতা প্রদর্শন করার বিন্দুমাত্র সুযোগ নেই। মানুষের সঙ্গে আচরণে বিনয়ী হতে হবে।তিনি বলেন, প্রতিটি থানায় আলাদা আলাদা টিম করে তদন্ত, মাদক, চোরাইমাল উদ্ধারে কাজ করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে আরও বেশি তৎপর হতে হবে এবং মামলা নিষ্পত্তির হার আরও বাড়াতে হবে।ডিএমপি কমিশনার আরও বলেন, বিরাজমান পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য দৃঢ় মনোবল নিয়ে পেশাদারিত্বের সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে চেষ্টা করে যাচ্ছে।সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, জনগণ যেটা চায় তা পূরণে সচেষ্ট হতে হবে। প্রতিটি বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের তথ্য নিয়মিত হালনাগাদ করতে হবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিরপুরের আগুন এখনো নেভেনি, যা জানালেন ফায়ার সার্ভিস কর্মকর্তা
মিরপুরের আগুন এখনো নেভেনি, যা জানালেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নেভানো যায়নি। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। বাতাসে ভাসছে Read more

উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!
উপরে ঝকঝকে ফ্লাইওভার, নিচে দখলদারিত্ব আর আবর্জনার রাজত্ব!

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় হাইওয়েতে ওপরে ঝকঝকে ফ্লাইওভার। আর নিচের অংশ যেন ভাগাড়। কি নেই সেখানে? ময়লা-আবর্জনা, বাস-ট্রাকের স্ট্যান্ড, বিচিত্র দোকানপাট Read more

সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
সিংড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নাটোরের সিংড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সরিষাবাড়ি Read more

সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু
সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) Read more

সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
সিংড়ায় অনলাইন জুয়ার বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে দুই ভাইয়ের বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে মিঠুন আলী (৩০) নামে এক চা ব্যবসায়ী নিহত Read more

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি

ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইহুদিবাদবিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরোয়েল ডোভিড ওয়েইস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন