ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এরপর তাকে নারায়ণগঞ্জে আনার প্রক্রিয়া চলছে।গ্রেপ্তার হওয়া রিয়াদ মোহাম্মদ চৌধুরী নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।তার আগে গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘চাঁদা না দিলে ফ্যাক্টরি পুড়িয়ে দেওয়া হবে’ রিয়াদ মোহাম্মদ চৌধুরীর এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই অডিও ক্লিপে আজাদ হোসেন নামের নারায়ণগঞ্জের এক শিল্পপতিকে চাঁদার জন্য রীতিমতো হুমকি দিতে শোনা যায় রিয়াদ চৌধুরীকে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২
মধ্যরাতে চোলাই মদের কারখানায় অভিযান, আটক ২

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদ তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে ১১০ লিটার দেশীয় চোলাই মদ ও Read more

ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প
ব্রাজিলের পণ্যে ৫০% শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষরও করেছেন তিনি।একইসঙ্গে সাবেক Read more

ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে
ঢাকায় বিমান বিধ্বস্তের মর্মান্তিক খবর বিশ্ব গণমাধ্যমে

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ৩ জন নিহত Read more

বিশ্ব কচ্ছপ দিবস আজ
বিশ্ব কচ্ছপ দিবস আজ

পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীবগুলোর মধ্যে কচ্ছপ একটি। কচ্ছপ সম্পর্কে মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি, এই জীবের প্রতি ভালোবাসা ও এর সম্পর্কে Read more

ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও
ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া এলাকায় জোয়ারের পানির তীব্র ঢেউয়ে ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বাঁধের Read more

আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ২৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন