রাজবাড়ীর পাংশায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জয় শেখ (১৫) নামে এক কিশোর ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহা সড়কের উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।জয় শেখ উপজেলার কলিমহর ইউপির মাসলিয়া গ্রামের কালাম শেখ এর ছেলে। সে ভ্যানে করে টয়লেটের স্লাব বসানোর কাজ করতো।জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে সহ কর্মীদের সাথে কাজের উদ্দেশ্য ভ্যান যোগে কালুখালী যাওয়ার পথে উপজেলার বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকায় আসলে রাজবাড়ী থেকে ছেরে আসা কুষ্টিয়া গামী ঘাতক ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কুতুব আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন এর সাব অফিসার বাকি বিল্লাহ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় জয় শেখ কে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে পাংশা হাইও‌য়ে থানার ও‌সি হারুন অর র‌শিদ ব‌লেন, খবর পে‌য়ে পু‌লিশ ঘটনা স্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাক নি‌য়ে পা‌লি‌য়ে যায়। তা‌কে আট‌কের চেষ্টা অব‌্যহত র‌য়ে‌ছে। পু‌লি‌শের প্রাথ‌মিক ধারণা ট্রাক চাল‌কের চো‌খে ঘুম থাকায় এঘটনা ঘ‌টে‌ছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারে কোনো অভিযোগ নাই এবং তারা আমাদেরকে কোনো সহযোগীতা করতে রাজি না।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার
শুনে শুনেই কোরআন মুখস্ত অন্ধ তরুণীর, স্বপ্ন হাফেজা হওয়ার

দৃষ্টিশক্তিহীন চোখ, কিন্তু হৃদয়ের আলোয় উদ্ভাসিত এক নাম জোনাকি। গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের এই তরুণী জন্ম থেকেই অন্ধ, তবুও Read more

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি
আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি

আদিবাসী সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা। রোববার (১০ আগস্ট) রাজধানীর সিরডাপে আদিবাসী জাতিগোষ্ঠীর ‘ভূমি, বন ও মানবাধিকার Read more

বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন
বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেন ফয়েজ তৈয়্যবসহ ৩ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, Read more

অষ্টগ্রামে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
অষ্টগ্রামে খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রামে একসঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের খালের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় Read more

বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি
বেনাপোল বন্দর দিয়ে ১২০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি Read more

শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু
শেরপুরে বাড়ির পাশে ডোবায় ডুবে যমজ দুই বোনের মৃত্যু

শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নে ডোবার পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে ইউনিয়নের ছোট ঝাউয়ের চর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন