মাদারীপুরের শিবচরে গরু ডাকাতির অভিযোগে শাহিন সরকার (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিনি শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে, উপজেলার মাদবরের চর ইউনিয়নের সিংহ কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শাহিন সরকার চরজানাজাত ইউনিয়নের কনাই সরকারের কান্দি গ্রামের বাসিন্দা। তিনি নুরনাহার ও সেলিম সরকার দম্পতির সন্তান এবং সাবেক ইউপি চেয়ারম্যান পরিবারের সদস্য। আওয়ামী লীগের কর্মী হিসেবে স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শাহিনসহ কয়েকজন একটি নৌকায় করে বজলু মাদবরের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে আসেন। তারা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে গরুর ঘরে প্রবেশ করেন। তবে বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করলে আশপাশের মানুষ জড়ো হন। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করে। শাহিন সরকার এক বৃদ্ধকে কোলে তুলে নিয়ে দৌড়াতে গেলে তাকে ধরে ফেলেন গ্রামবাসী। এরপর উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।পরে পুলিশ এসে শাহিনকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।এলাকাবাসীর অভিযোগ, “শাহিন সরকার দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় দাপট দেখাচ্ছিলেন। আমাদের গ্রামে বারবার গরু চুরি এবং ডাকাতি হচ্ছিল। আমরা আগে থেকেই সন্দেহ করছিলাম। আজ তিনি হাতেনাতে ধরা পড়েছেন।”শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক
চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ মোহাম্মদ জিশান ও মোহাম্মদ আব্দুল্লাহ নামে দুই ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত Read more

বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান
বিদেশে পাচারকৃত অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান

বাংলাদেশ থেকে অর্থ পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে গড়া প্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের Read more

ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে
ঈদের দিনসহ আগামী ৫ দিন আবহাওয়া যেমন থাকতে পারে

ঈদুল আজহার দিনসহ আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ১২০ ঘণ্টা সম্পর্কে Read more

নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নৌকাসহ ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরতে যাওয়া পাঁচজন বাংলাদেশি জেলেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধরে Read more

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।  রোববার (২ নভেম্বর) ভোরের দিকে রাজ্যের Read more

মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু

কক্সবাজারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার ২০ দিন পর না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন