উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর ঘাটে ফুলজোড় নদীর উপর সড়ক সেতু নির্মানের জন্য এলজিইডি থেকে সম্ভব্যতা যাচাই করেছে। বুধবার (১৪ মে) বিকেলে একটি প্রতিনিধি দল এই ঘাট পরিদর্শন করে এলাকাবাসীর মতামত নেন এবং সরেজমিনে পরিদর্শন করেন । ইকিউএমএস কনসালটিং লিমিটেড বাংলাদেশের কনসালটেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান ও হৃদয় হাসান খেয়াঘাটে এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। তারা নদীর দুইপাড় এবং সেতু নির্মানের সম্ভব্য স্থান ঘুরে দেখেন। এসময় এলাকার লোকজন তাদেরকে জানান, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত রামকান্তপুর ঘাটে একটি সড়ক সেতু নির্মানের জন্য অন্ততঃ ২০ গ্রামের মানুষ বহুবার আবেদন জানিয়েছেন। কিন্তু কোন জনপ্রতিনিধি তাদের আবেদন আমলে নেয়নি। তাই তারা বর্তমান অর্ন্তবর্তী সরকারের কাছে এখানে তাদের বহু কাঙ্খিত সড়ক সেতু নির্মানের দাবি জানান। স্থানীয়দের পক্ষে কনসালটেন্টদের সঙ্গে কথা বলেন, রামকান্তপুর গ্রামের আনিছুর রহমান লিটন, জাহাঙ্গীর আহসান, আনোয়ার হোসেন, ফরিদুল ইসলাম, আজমল হক, মুকুল হোসেন, বেলাল সরকার, পলাশ সরকার ও শিক্ষার্থী মেহেদী হাসান, ওমর ফারুক।  ইকিউএমএস কনসালটিং লিমিটেড বাংলাদেশের কনসালটেন্ট হৃদয় হাসান উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, রামকান্তপুর ঘাটে তারা একটি সড়ক সেতু নির্মানের যৌক্তিকতা খুঁজে পেয়েছেন। এখানে রয়েছে সেতু নির্মানের উপযুক্ত পরিবেশ এবং সেতুটি নির্মাণ করা গেলে এ অঞ্চলের মানুষের যাতায়াতের দুভোর্গ নিরসনের পাশাপাশি  শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি এলজিইডি কর্তৃপক্ষকে এ ব্যাপারে একটি ইতিবাচক প্রতিবেদন জমা দেবেন বলে উল্লেখ করেন।  এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে
‘বি’ গ্রুপ থেকে এগিয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান: হার্শা ভোগলে

রাত পোহালেই শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়ার শ্রেষ্ঠত্বের Read more

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫
নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ৫

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা'র দরবার শরীফে হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। Read more

লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত
লালমনিরহাট সিমান্তে চোরাকারবারির হামলায় বিজিবি’র দুই সদস্য আহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার  জগতবেড় ইউনিয়নের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির ২ জন সদস্য আহত হয়েছে। রবিবার (১৮ মে) রাত ২টায় উপজেলার Read more

টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এছাড়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একনজরে দেখে নিন Read more

ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ
ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে এশিয়ার এক মুসলিম দেশ

ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (০৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। Read more

টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ
টানা ১০ দিন ছুটি শেষে অফিস-আদালত খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১০ দিন ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সরকারি সব অফিস। একইসঙ্গে আদালতের কার্যক্রমও স্বাভাবিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন